‘স্যার আপনাকে ৫ বছর চাই, দালালদের কথা শুনবেন না’

‘স্যার আপনাকে ৫ বছর চাই, দালালদের কথা শুনবেন না’ - the Bengali Times
ড মুহাম্মদ ইউনূস

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সকালে জামাত শুরু হয় ঠিক সাড়ে ৭টায় এবং শেষ হয় ৭টা ৪৩ মিনিটে। এ সময় দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সবাইকে ঈদ মোবারক। সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে এই জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

- Advertisement -

মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিন উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

এরপর প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান। সালাম দিয়ে তিনি বলেন, সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

তারপর প্রধান উপদেষ্টা নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে সবার উদ্দেশে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন। উপস্থিত জনতার পক্ষ থেকেও তখন শুভেচ্ছা জাননো হয়। জনতার মাঝ থেকে, ‘স্যার আপনাকে ৫ বছর চাই’, দালালদের কথা শুনবেন না, পাঁচ বছর স্যার’ এসব কথা বলতে শোনা যায়।

আজ শনিবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সামনের কাতারে বসে নামাজ আদায় করেন এবং খুতবার পর মোনাজাতেও অংশ নেন।

এরপর প্রধান উপদেষ্টা উপস্থিত সবাইকে ঈদ মোবারক জানান এবং সালাম দিয়ে বলেন, “সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”

এই কথা বলার পর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ত্যাগ করেন। এ সময় উপস্থিত জনতার পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয় এবং জনতার মধ্য থেকে পুনরায় স্লোগান শোনা যায়, “স্যার আপনাকে ৫ বছর চাই।”

জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই প্রধান জামাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, বিচারপতি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক নামাজের পর খুতবা ও মোনাজাত পরিচালনা করেন

- Advertisement -

Related Articles

Latest Articles