যৌনতার জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন মেসি

যৌনতার জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন মেসি - the Bengali Times
ছবি সংগৃহীত

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভাবমূর্তি স্বচ্ছ। কখনও কোনও নারী ঘটিত কেলেঙ্কারিতে তিনি জড়িয়েছেন বলে শোনা যায়নি। যদিও অনেক মহিলাই নিজেদের প্রচারের জন্য মেসির সঙ্গে জড়িয়েছিলেন তাঁদের নাম। এই তালিকায় রয়েছেন প্যারাগুয়ের মডেল ল্যারিসা রিকলমেও।

শুধু ল্যারিসা কেন, আর্জেন্টিনার মডেল জোয়ানা গনজালেজ এলএম টেনের শয্যাসঙ্গী হয়েছিলেন বলে দাবি করেছিলেন। সেই জোয়ানা বলেছিলেন, বিছানায় মেসি যেন মৃত এক মানুষ।

- Advertisement -

বার্সোলোনার তারকা ফুটবলার মেসির বিরুদ্ধে এরকমই অভিযোগ এনেছিলেন ল্যারিসা। অনেকেই সেই সময়ে বলেছিলেন, নিজের নাম ছড়ানোর জন্য তারকা ফুটবলারের সঙ্গে নিজের নাম জড়িয়েছিলেন ল্যারিসা।

উত্তেজক মন্তব্য করার জন্য বিখ্যাত হয়েছিলেন ল্যারিসা। জাতীয় দলের খেলার সময়ে নগ্ন হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

প্যারাগুয়ে জাতীয় দলের ফুটবল থাকলেই গ্যালারিতে দেখা যেত ল্যারিসা রিকলমেকে।

এহেন ল্যারিসা রিকলমেই এক টেলিভিশন অনুষ্ঠানে গিয়ে মেসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। টেলিভিশন সাক্ষাৎকারে প্যারাগুয়ান মডেল বলেছিলেন, ”আমার সঙ্গে উদ্দাম যৌনতার জন্য টাকা দিতে চেয়েছিল মেসি।”

মেসির সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলে দাবি করেন ল্যারিসা। সেই অনুষ্ঠানে বলেছিলেন, ”আমি খুব সহজলভ্য নই। অর্থ দিলেই আমাকে পাওয়া যায় না। ”

মেসি অবশ্য ল্যারিসা রিকলমের এমন দাবির বিরুদ্ধে মুখ খোলেননি। শুধু ল্যারিসা রিকলমে নন, অনেক রহস্যময়ী মহিলাই বিভিন্ন সময়ে মেসির চরিত্র হনন করতে চেয়েছিলেন। কিন্তু আনুগত্যের আরেক নাম যে লিওনেল মেসি।

- Advertisement -

Related Articles

Latest Articles