মির্জাপুরে দুই সহযোগীসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাপুরে দুই সহযোগীসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার - the Bengali Times

টাঙ্গাইলের মির্জাপুরে দুই সহযোগীসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) রাতে মির্জাপুর পৌরসভা এলাকার বাওয়ার কুমার জানি থেকে তাদেরকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ৭০ পিস নেশাদ্রব্য ইয়াবা জব্দ করে পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক ও মির্জাপুর কলেজের সাবেক জিএস সেলিম সিকদারের স্ত্রী রুবি আক্তার (৩৮), পুষ্টকামুরী খালপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে স্বপন মিয়া (৪৮) ও সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি গ্রামের রশিদ দেওয়ানের ছেলে সজিব দেওয়ান (৩১)।

গ্রেপ্তার রুবি আক্তার সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে খান আহমেদ শুভ এমপি ¯েœহভাজন হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চেয়েছিলেন। কিন্তু সমর্থন না পাওয়ায় এমপি অনুগত অন্য নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর হয়ে ভোটের মাঠে কাজ করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওই নারী লোকজন দিয়ে সুকৌশলে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles