ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার সাবেক প্রেমিকার কাণ্ড!

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার সাবেক প্রেমিকার কাণ্ড! - the Bengali Times

ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত। যে কারণে তিনি ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে খেলতে পারছেন না। ব্যক্তিগত জীবনে রিতিকা সাজদেহর সঙ্গে চমৎকার জুটি রোহিতের। কিন্তু তার অতীত এসে উঁকি দিয়ে গেল সাবেক প্রেমিকার সৌজন্যে।

- Advertisement -

রোহিতের সাবেক প্রেমিকা অভিনেত্রী সোফিয়া হায়াত টানা ২১ দিন উপবাসের পর সংকটজনক অবস্থায় এখন হাসপাতালে ভর্তি!

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার সাবেক প্রেমিকার কাণ্ড! - the Bengali Times
রোহিতের সাবেক প্রেমিকা অভিনেত্রী সোফিয়া হায়াত ছবি ইন্টারনেট

গণমাধ্যম সূত্রে জানা যায়, আধ্যাত্মিক অনুশীলন করতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন সোফিয়া। কিছুদিন আগে সোফিয়া তার ভক্তদের জানিয়েছিলেন, তিনি গত জনমে কী ছিলেন সে বিষয়ে অনুসন্ধান করবেন! আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ২১ দিন উপবাসের সিদ্ধান্ত নেন। কিন্তু শরীর তো বিদ্রোহ করে বসে। সম্প্রতি তিনি মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারান। স্পেনের হাসপাতাল সূত্রের খবর, সোফিয়ার শরীরে লবণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আছে অন্যান্য জটিলতা।

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার সাবেক প্রেমিকার কাণ্ড! - the Bengali Times
শোনা যায় কোহলির সঙ্গে সোফিয়ার বন্ধুত্বের কারণেই নাকি রোহিতের সঙ্গে তার ছাড়াছাড়ি ঘটে ছবি ডিএনএ

হাসপাতালের শয্যা থেকে সোফিয়া বলেছেন, ‘আমি একা, পরিবার এখানে আমার সঙ্গে নেই। ডাক্তার বলেছেন, আমার জীবন বিপন্ন, আমার এখন ভালোবাসা দরকার। ‘ উল্লেখ্য, ২০১২ সালে রোহিত-সোফিয়ার প্রেমের গল্প প্রকাশ হয়। বেশিদিন সেই প্রেম টেকেনি। শোনা যায়, বিরাট কোহলির সঙ্গে সোফিয়ার বন্ধুত্বই নাকি রোহিতের সঙ্গে তার বিচ্ছেদের কারণ! এরপর ২০১৫ সালে রোহিত বিয়ে করেন রিতিকা সাজদেহকে। পরের বছর ২০১৬ সালে সোফিয়া ঘোষণা করেন যে তিনি সন্ন্যাস নিয়েছেন!

- Advertisement -

Related Articles

Latest Articles