‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার - the Bengali Times
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

রাজধানীর তুরাগ এলাকার একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।

- Advertisement -

জ্যোতিকা জ্যোতি ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসেন। ওই সময় ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে গ্রুপের সদস্যদের নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নেতিবাচক অবস্থান নেওয়ার অভিযোগে ওই গ্রুপে জ্যোতির নামও উঠে আসে।

পরে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তিনি দাবি করেন, ঢাকার পরিস্থিতি জানার জন্যই গ্রুপটিতে তথ্য দিতেন।

তবে এ বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকর্মীদের বাধার মুখে পড়েন তৎকালীন পরিচালক জ্যোতি। পরে ১ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগের তালিকায়ও জ্যোতিকা জ্যোতির নাম রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles