টরন্টোর নতুন সিটি কাউন্সিলর কারা?

টরন্টোর নতুন সিটি কাউন্সিলর কারা? - the Bengali Times
বিচেস ইস্ট ইয়র্কের সাবেক এমপি ন্যাট এরস্কিন স্মিথ মিউনিসিপাল পর্যায়ে আসনটির নতুন প্রতিনিধি হচ্ছেন এরস্কিন স্মিথ সাবেক ব্রডকাস্ট সাংবাদিক নাতালি জনসনকে হারিয়ে টরন্টো সিটি কাউন্সিলে জায়গা করে নিয়েছেন

পরবর্তী মেয়াদে টরন্টো নতুন সাতজন কাউন্সিলরকে স্বাগত জানাবে। বর্তমান তিন কাউন্সিলর বিদায় নিয়েছেন এবং চারজন কাউন্সিলর শূন্য আসনগুলোর দায়িত্ব নিয়েছেন। এবার দেখে নেওয়া যাক নতুন ও পরিচিত মুখগুলোকে, যারা পরবর্তী মেয়াদের জন্য টরন্টো সিটি কাউন্সিলে যুক্ত হচ্ছেন।

বিচেস-ইস্ট ইয়র্কের সাবেক এমপি ন্যাট এরস্কিন-স্মিথ মিউনিসিপাল পর্যায়ে আসনটির নতুন প্রতিনিধি হচ্ছেন। এরস্কিন-স্মিথ সাবেক ব্রডকাস্ট সাংবাদিক নাতালি জনসনকে হারিয়ে টরন্টো সিটি কাউন্সিলে জায়গা করে নিয়েছেন। ব্র্যাড ব্র্যাডফোর্ড মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করার সিদ্ধান্ত নেওয়ার পর আসনটি শূন্য হয়। মেয়র পদে তিনি বর্তমান মেয়র অলিভিয়া চাউয়ের কাছে পরাজিত হন।

- Advertisement -

পরবর্তী মেয়াদের কাউন্সিলে পার্কডেল-হাই পার্কের প্রতিনিধিত্ব করবেন ডায়ানা চ্যান ম্যাকনেলি। দুই দশক ধরে ওয়ার্ডটি ধরে রাখা গর্ড পার্কসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

দ্বিতীয় মেয়াদের মতো স্কারবোরো নর্থ আসনটি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন জামাল মায়ার্স। সাবেক এমপি শন চেন ৩৫ শতাংশের বেশি ভোট পেয়ে আসনটিতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর এ বছরের গোড়ার দিকে ফেডারেল রাজনীতি থেকে সরে দাঁড়ান চেন। লিবারেল পার্টির এমপি হিসেবে তিনি প্রায় এক দশক হাউস অব কমন্সে কাটিয়েছেন। ফেডারেল রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি স্কুল বোর্ডের ট্রাস্টি ছিলেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টরন্টো সেন্টারে কারেন স্টিকুসের কাছে পরাজিত হয়েছেন ক্রিস ময়েস। স্টিকুস ৫১৯ কমিউনিটি সেন্টারে এক দশকের বেশি সময় কাজ করেছেন। অতি সম্প্রতি কাজ করেছেন ডিরেক্টর অব অ্যাডভোকেসি হিসেবে এবং এনডিপি এমপিপি ও সাবেক সিটি কাউন্সিলর ক্রিস্টিন অং-ট্যামের সমর্থনও পেয়েছেন। তিনি ভোট পেয়েছেন প্রদত্ত ভোটের ২৮ শতাংশ। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ময়েস পেয়েছেন ২৩ শতাংশ ভোট।

টরন্টো কাউন্সিলে পাউলা ফ্লেচারের স্থলাভিষিক্ত হচ্ছেন সারা এহরহার্ডট। সাবেক সিটি কাউন্সিলর মেরি ফ্র্যাগেডাকিস এবং ডায়ানে স্যাক্সকে হারিয়ে এখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। মোট প্রদত্ত ভোটের প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

পুরোনো ওয়ার্ড ইউনিভার্সিটি-রোজডেল থেকে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে টরন্টো সিটি কাউন্সিলে ফিরছেন মাইক লেটন। ডায়ানে স্যাক্স এখান থেকে প্রার্থীতা প্রত্যাহার করে ওয়ার্ড ১১ এ প্রতিদ্ব›িদ্বতা করায় ওয়ার্ডটি সবার জন্য উন্মুক্ত হয়ে পড়ে। টরন্টোর মেয়র অলিভিয়া চাউয়ের সৎ ছেলে লেটন মিউনিসিপাল রাজনীতি ছাড়েন ২০২২ সালে। পরিবারের সঙ্গে সময় কাটানোর লক্ষ্যে ওই সিদ্ধান্ত নেন তিনি।

ইয়র্ক-সাউথ ওয়েস্টন ওয়ার্ড থেকে ছিটকে পড়েছেন দীর্ঘদিনের কাউন্সিলর ফ্রান্সিস নুনজিয়াটা। প্রায় তিন দশক তিনি ওয়ার্ডটির প্রতিনিধিত্ব করেন। গত নির্বাচনে মাত্র ৯৪ ভোটে হেরে যাওয়া কিয়ারা পাদোভানি এবার তাকে অনায়াসেই পরাজিত করেন।

নুনজিয়াটা ১৯৯৭ সাল থেকে ইয়র্ক সাউথ-ওয়েস্টনের প্রতিনিধিত্ব করে আসছিলেন। এবারের নির্বাচনে মাত্র ২১ শতাংশ ভোট পেয়ে তিনি তৃতীয় হয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles