ক্যারিয়ার কলেজে সৎ শিক্ষার্থীদের ওসাপ বন্ধ হওয়ায় মর্মাহত ফোর্ড

ক্যারিয়ার কলেজে সৎ শিক্ষার্থীদের ওসাপ বন্ধ হওয়ায় মর্মাহত ফোর্ড - the Bengali Times
কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী নোলান কিন অক্টোবরের গোড়ার দিকে বেসরকারি সব পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনের জন্য অন্টারিও স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের ওসাপ অর্থ ছাড় বন্ধ করে দিয়েছেন কেপিএমজির নিরীক্ষায় লক্ষণীয় উদ্বেগ উঠে আসার কথা জানানোর পর এই সিদ্ধান্ত নেন তিনি

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড মঙ্গলবার বলেছেন, আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাওয়া ক্যারিয়ার কলেজ সিস্টেমের সৎ শিক্ষার্থীদের জন্য তিনি মর্মাহত। যদিও বিরোধীদলের নেতারা বলছেন, শিক্ষার্থীদের এই পরিস্থিতিতে পড়ার একমাত্র কারণ তিনিই।

কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী নোলান কিন অক্টোবরের গোড়ার দিকে বেসরকারি সব পোস্ট-সেকেন্ডারি ইনস্টিটিউশনের জন্য অন্টারিও স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (ওসাপ) অর্থ ছাড় বন্ধ করে দিয়েছেন। কেপিএমজির নিরীক্ষায় লক্ষণীয় উদ্বেগ উঠে আসার কথা জানানোর পর এই সিদ্ধান্ত নেন তিনি।

- Advertisement -

সমালোচকরা বলছেন, অপেক্ষাকৃত ছোট ক্যারিয়ার কলেজগুলোতে ওসাপের ব্যবহার ব্যাপক বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এই সমস্যার সমাধান হিসেবে কেন সব শিক্ষার্থীকে মূল্য দিতে হবে সেই প্রশ্নও করছেন তারা।

লিবারেল পার্টির অন্তর্বর্তী নেতা জন ফ্রেজার বলেন, এই লোকগুলো মারাত্মকভাবে ভজঘট পাকিয়ে ফেলার কারণে শিক্ষার্থীদের সবাইকে মূল্য দিতে হচ্ছে। আমি জানি না এটা তাদের সম্পূর্ণরূপে অদক্ষতা নাকি ষড়যন্ত্র নাকি উভয়ের ফল। কিন্তু এটা যে খারাপ তা নিয়ে কোনো দ্বিধা নেই।

১৪৭ দিনের বিরতি শেষে আইনসভার অধিবেশ শুরু হলে বিরোধীদলগুলো দিনের বড় অংশ ব্যয় করে প্রশ্নোত্তর পর্বে। বিষয়টি যেভাবে সামাল দেওয়া হয়েছে সেজন্য কিনকে বরখাস্তের দাবি জানান তারা।

ফেব্রæয়ারিতে কিন ঘোষণা দেন যে, সরকারি তহবিলে পরিচালিত কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিমাণ ওসাপ অনুদান পেয়ে থাকেন তা কমিয়ে আনা হবে। কারণ হিসেবে তিনি কর্মসূচিটি টেকসই না হওয়ার কথা বলেন।

কিন্তু তথ্য অধিকার আইনে দি কানাডিয়ান প্রেসের হাতে আসা উপাত্তে দেখা গেছে, কলেজ ও বিশ^বিদ্যালয়গুলোতে ওসাপের ব্যবহার তুলনামূলক কম। কিন্তু ক্যারিয়ার কলেজগুলোতে এর ব্যবহার আকাশচুম্বি। প্রতি বছর বড় অঙ্কের বরাদ্দ বৃদ্ধির কারণেই মূলত পরিমাণটা এত বেশি।

- Advertisement -

Related Articles

Latest Articles