কানাডায় আমেরিকান স্টিলের আধিপত্য

কানাডায় আমেরিকান স্টিলের আধিপত্য - the Bengali Times
স্টেলকোর মালিক প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিফস অন্টারিওর হ্যামিল্টনে তাদের কোল্ড রোল্ড এবং কোটেড স্টিল উৎপাদন কারখানা অলস পড়ে থাকার কারণ হিসেবে অংশত বিদেশ থেকে কানাডার সস্তায় ইস্পাত আমদানিকে দায়ী করে

কানাডার আমদানি করা গ্যালভানাইজড ও কোটেড ইস্পাতের অর্ধেকের বেশি এসেছে আমেরিকান স্টিল থেকে। ফেডারেল বাণিজ্য উপাত্তে এমনটাই উঠে এসেছে। এর ফলে বিদেশি ইস্পাতের বিপুল প্রবাহকে স্টেলকোর ছাঁটাইয়ের শীর্ষ কারণ হিসেবে ক্লিভল্যান্ড-ক্লিফস যে যুক্তি দিয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২৬ সালের প্রথম নয় মাসে কানাডা যে ৬ লাখ ২৫ হাজার ৭২৬ টন গ্যালভানাইজড ও কোটেড ইস্পাত আমদানি করেছে তার ৫৪ দশমিক ১ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

- Advertisement -

স্টেলকোর মালিক প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড-ক্লিফস অন্টারিওর হ্যামিল্টনে তাদের কোল্ড-রোল্ড এবং কোটেড স্টিল উৎপাদন কারখানা অলস পড়ে থাকার কারণ হিসেবে অংশত বিদেশ থেকে কানাডার সস্তায় ইস্পাত আমদানিকে দায়ী করে। তাদের যুক্তি হচ্ছে, কানাডার বাণিজ্য সুরক্ষা কানাডিয়ান পণ্যের টেকসই বাজার সৃষ্টিতে ব্যর্থ হয়েছে।

ম্যাকমাস্টার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কলিন ম্যাঙ্গ বলেন, বিদেশ থেকে কানাডায় ইস্পাতের ¯্রােত আসছে বলে দাবি করা হচ্ছে এই বাণিজ্য উপাত্ত তাতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। কানাডা অনেক বেশি পরিমাণ ইস্পাত আমদানি করছে। কিন্তু এর বেশিরভাগই আসছে যুক্তরাষ্ট্র থেকে; অন্য দেশ থেকে নয়। এবং কৃত্রিমভাবে কম মূল্যে কানাডায় ইস্পাত রপ্তানির তথ্য পুরোপুরি সঠিক নয়।

যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার গ্যালভাইনাইজড ও কোটেড ইস্পাতের বড় উৎস দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও জার্মানি। এই উৎসগুলোতে কানাডার ইস্পাত আমদানি মোট আমদানির যথাক্রমে ১৩ দশমিক ৪ শতাংশ, ৭ দশমিক ৬ শতাংশ এবং ৭ শতাংশ।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles