প্রেমের সম্পর্ক স্বীকার করণেন জাহ্নবী কাপুর

প্রেমের সম্পর্ক স্বীকার করণেন জাহ্নবী কাপুর - the Bengali Times
অভিনেত্রী জাহ্নবী কাপুর

দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন অবশেষে স্বীকার করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেও এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না এই অভিনেত্রী। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ের কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন জাহ্নবী। শিখর পাহাড়িয়ার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জানতে চাইলে সরাসরি সম্মতি জানান অভিনেত্রী।

- Advertisement -

জাহ্নবীর মতে, প্রেমের সম্পর্ক নিয়ে অহেতুক লুকোচুরি করার কোনো অর্থ নেই। ব্যক্তিগত জীবনের সবকিছু প্রকাশ করতে চান না তিনি, তবে সম্পর্ক গোপন রাখার বিষয়টিও তাঁর কাছে বিরক্তিকর। প্রেম করা কোনো অপরাধ নয় বলেও মনে করেন এই অভিনেত্রী।

কথোপকথনে শিখরের প্রতি নিজের ভালোবাসা ও আস্থার কথাও তুলে ধরেন জাহ্নবী। বিশেষ করে মায়ের মৃত্যুর কঠিন সময়ে শিখরের পাশে থাকার বিষয়টি তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

জাহ্নবী জানান, ২০১৮ সালে তাঁর মা ও কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবর পেয়ে লন্ডন থেকে মুম্বাইয়ে ছুটে এসেছিলেন শিখর। সে সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক না থাকলেও জাহ্নবীর পাশে থাকার জন্য নিজের পড়াশোনার সেমিস্টারও বাদ দিয়েছিলেন তিনি। এমনকি প্রয়োজনে দ্রুত পাশে থাকতে বন্ধুর বাড়িতে অবস্থান করেছিলেন শিখর।

তবে বিয়ের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না জাহ্নবী। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। আপাতত নিজেদের সম্পর্ক নিয়েই ভালো আছেন দুজন।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। সব মিলিয়ে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে স্বীকার করলেও বিয়ে নিয়ে আপাতত অপেক্ষার পথেই হাঁটছেন বলিউডের এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles