কানাডার গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার

কানাডার গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার - the Bengali Times
সুব্রত কুমার দাস

কানাডায় সরকারি পর্যায়ে শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার হলো গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার।  সবচেয়ে বেশি বার এই পুরস্কার পেয়েছেন মাইকেল ওনডাডজে।

প্রথমবার ওনডাডজে এই পুরস্কার পান কাব্যগ্রন্থের জন্য। ১৯৭০ সালে। তাঁর এই পুরস্কার প্রাপ্তিতে চিৎকার করে উঠেছিলেন প্রাক্তন এক প্রধানমন্ত্রী। বলেছিলেন ওই বইয়ের বিষয় কানাডিয় নয়। পরদিন সেই চিৎকারের ধ্বনি মুদ্রিত হলো সকল দৈনিকের প্রথম পৃষ্ঠায় বইয়ের প্রচ্ছদসহ। রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন ওনডাডজে।  শেষবার তিনি গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার পান ২০০৭ সালে।

- Advertisement -

সেবার ওনডাডজে ঘোষণা করেন, তাঁকে যদি আবার এই পুরস্কার দেওয়া হয়, তিনি তা প্রত্যাখান করতে বাধ্য হবেন।

ওনডাডজের উপন্যাস দ্য ইংলিশ পেশেন্ট ১৯৯২ সালে গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার পায়। বিস্ময়ের যে বইটি সে বছর বুকার পুরস্কারও লাভ করে। ২০১৮ সালে ৫০ বছরের ৫০ বুকারপ্রাপ্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ বিবেচনায় যে বইটিকে দ্য গোল্ডেন মান বুকার দেওয়া হয় সেটির লেখকের নাম ওনডাডজে।  আর বইটি ছিল দ্য ইংলিশ পেশেন্ট।

৫৫ বছর পর সেই প্রধানমন্ত্রী নাম কেউ মনে রাখেনি। কিন্তু ওনডাডজের বই পৃথিবীতে ছড়িয়ে আছে লাখ লাখ।

- Advertisement -

Related Articles

Latest Articles