টরন্টোর সিটি কাউন্সিল নির্বাচন

টরন্টোর সিটি কাউন্সিল নির্বাচন - the Bengali Times
এই নির্বাচনে মেয়র প্রার্থীকে ঘিরে নানা রকম কুৎসা বাজে প্রচারণা চালানো হয়েছে

কানাডার বাণিজ্যিক রাজধানী মেগা সিটি টরন্টোর সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আজ। অফিস থেকে দু ঘন্টা আগেই ছুটি দিয়েছে ভোট দেবার জন‍্যে। যারা জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন।

তবে এই নির্বাচনে মেয়র প্রার্থীকে ঘিরে নানা রকম কুৎসা বাজে প্রচারণা চালানো হয়েছে। মুলত কে বিজয়ী হলো আর কে হেরে গেল তাতে পাঁচ পয়সার কোন তারতম‍্য হবে না টরন্টোবাসীর জীবনে। সে কারণে আমি জয় পরাজয় নিয়ে চিন্তিত নই। আমি চিন্তা করি সমাজের মুল‍্যবোধ নিয়ে। শান্তিপূর্ণ জীবন যাপন নিয়ে। সে কারণেই ২০০৮ সালের একটা ভিডিও পোষ্ট করলাম, যেখানে দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর একজন বারাক ওবামা নির্বাচিত হবার পর যখন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী সিনেটর জন ম‍্যাককেইন তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন তখন কয়েকজন সমর্থক ওবামাকে নিয়ে কটুক্তিপূর্ণ কথা বললে জন ম‍্যাককেইন তার তীব্র বিরোধিতা করে বলেন, ওবামা একজন ভদ্র ও ভাল মানুষ, তাকে নিয়ে ভয় পাবার কিছু নেই।

- Advertisement -

এটুকু বলার পর তার সমর্থকরা চিল্লাচিল্লি শুরু করলে তিনি শক্তভাবে তাদেরকে থামিয়ে বলেন, আমাদের মধ‍্যে শুধুমাত্র নীতিগত ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে মতপার্থক্য রয়েছে, অন‍্য কিছুই নয়, তিনি একজন পারিবারিক ও ভদ্র মানুষ। এই যে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে পরাজিত হবার পর মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষ বিজয়ী প্রার্থীকে গালাগালি না করে, চরিত্রহনন না করে, কটুক্তি না করে অত‍্যন্ত সম্মানজনকভাবে তাকে ডিফেন্ড করা এটাই হলো আধুনিক সভ‍্য সমাজ গড়তে প্রকৃত গুণী নেতার কর্তব্য।

আফসোস একই দলের লোক হয়েও আমেরিকার বর্তমান নেতৃত্ব যেমন জন ম‍্যাককেইনের আদর্শ থেকে ১৮০ ডিগ্রি সরে গিয়েছে তেমনী সারা বিশ্বেই আজ খারাপ মানুষদের নেতৃত্বে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। আমরা এটা হতে দিতে পারি না। এইসব নষ্ট ধারাকে আমাদের প্রতিরোধ করতেই হবে। আসুন ভিডিওটি শুনি, বারবার, বোঝার চেষ্টা করি।

- Advertisement -

Related Articles

Latest Articles