অটোয়া যেমন দেখলাম

অটোয়া যেমন দেখলাম - the Bengali Times
মুকুল বি জামান

গত উইকএন্ডে গিয়েছিলাম আমাদের ভাগ্নে অনিককে দেখতে আমাদের রাজধানী অটোয়াতে।

আপনি গুগল অথবা অন্য কোনো জিপিএস ব্যবহার করলে সাধারণত আপনাকে HWY ৪০১ East ধরে গিয়ে ৪১৬ HWY দিয়ে ৪১৭ হয়ে অটোয়া নিয়ে যাবে, কিন্তু কেন যেন আমার কাছে ৪০১ থেকে  ৪১৬ পথটুকু খুব ডিপ্রেসিং মনে হয় তাই আমি ওই HWY টুকু বাদ দিয়ে অটোয়া যাই।

- Advertisement -

এবার গিয়েছিলাম ৪০১ ধরে ট্রেনটন যাওয়ার পরে Madoc হয়ে ৪১৭ ধরে।

এই রাস্তাটুকু গ্রামের মধ্যে দিয়ে বেশ সুন্দর। পথে দেখা মিলল Gay Lea বাটার এবং Cheese ফ্যাক্টরির।

টরন্টো থেকে রওয়ানা হয়েছিলাম ফজরের নামাজ পড়ে, সূর্য ওঠার আগে।  এই সময়টা আমার কাছে ড্রাইভ করতে অনেক ভালো লাগে। ৩/৪ বার বিরতিসহ প্রায় ৫ ঘন্টা লেগেছে কিন্তু একটুও টায়ার্ড বা বোরিং লাগেনি।

ফেরার সময়, আজকে এসেছি ৪১৭ হয়ে ছোট্ট একটি শহর Tweed হয়ে। এই রাস্তাটুকুও অনেক শান্ত এবং সুন্দর।

উইকেন্ডে আমি এবং ভাগ্নে অনিক গিয়েছিলাম Murphy’s Point Provincial Park এ হাইকিং এর জন্যে।  যেহেতু ওর ওখানে কয়দিন আমার সুইমিং এবং সকালের হাঁটাহাঁটি মিস যাবে তাই সেটির অভাব পূরণ করতেই এই উদ্দেশ্য। নিরাশ হতে হয়নি একেবারে।

আকাশ একটু মেঘলা এবং বাতাস কিছুটা ঠান্ডা থাকায় হাঁটতে খুব ভালো লেগেছে।

উঁচু-নিচু পাহাড়ি টাইপ হাইক কিন্তু সমস্যা হয়নি।

পুরা ৩/৪ দিনের ক্যালোরি গত একদিনেই উসুল হয়ে গেছে। সব মিলিয়ে আমরা প্রায় ২০ হাজার ষ্টেপের মতো হেঁটেছি যা হয়তো ১৩/১৪ কিলোমিটারের মত কিন্তু ক্যালোরি খরচ হয়েছে প্রায় ৩০ কিঃমিঃ হাঁটার মত কারণ রাস্তাগুলি ছিল অনেক উঁচু-নিচু।

খুবই সুন্দর একটি পার্ক।

অটোয়া থেকে প্রায় দেড় ঘন্টার ড্রাইভ এবং টরন্টো থেকে প্রায় ৪ ঘন্টা।

এইতো, এইবার ফলের শেষ ট্যুর।  আবার আগামী বছর।

- Advertisement -

Related Articles

Latest Articles