স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই

স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই - the Bengali Times
শান্তা আক্তার জুঁই

বাগেরহাটে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনায় করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে খুলনা মহানগরীর শিরোমণি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মাসুদ খাঁন শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুরের বাসিন্দা।

- Advertisement -

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি-৬-এর অধিনায়ক জানান, ১৫ বছর আগে শরণখোলা থানার রতিয়া রাজাপুরের কুয়েত প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয় শান্তা আক্তার জুঁইয়ের (৩০)। দাম্পত্য জীবনে তাদের ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

এরই মধ্যে মাসুদ খাঁনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জুঁই। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর মাসুদ খাঁন বিয়ের কথা বলে প্রতারণার মাধ্যমে জুঁইকে নিয়ে এসে শরণখোলা থানার কদমতলা গ্রামে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। কিন্তু বিয়ের কথা বললে মাসুদ তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এ ছাড়া শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।

এ অবস্থায় গত ১৭ অক্টোবর আত্মহত্যা করেন জুঁই। এরপরই আত্মগোপনে চলে যান মাসুদ।

এ ঘটনায় নিহতের মা শরণখোলা থানায় মাসুদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা করেন।

এসআরবির এই কর্মকর্তা আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি মাসুদ খাঁনকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles