আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা গ্রেপ্তার

আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা গ্রেপ্তার - the Bengali Times
নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে লালবাগ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিল আহমেদ।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গেছে, শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিল আহমেদ বলেন, শনিবার রাতে লালবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্রলীগের বড় নেত্রী ছিলেন, পরে আওয়ামী লীগে যোগ দেন।

পুলিশ জানিয়েছে, একটি পুরোনো মামলায় শারমিন সুলতানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles