রুমিন ফারহানাকে সতর্ক করলেন নাদিয়া পাঠান

রুমিন ফারহানাকে সতর্ক করলেন নাদিয়া পাঠান - the Bengali Times
বিএনপি ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন

বিএনপি ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তাঁর দাবি, এসব বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। ধৈর্যের সীমা অতিক্রম করলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাদিয়া পাঠান।

- Advertisement -

রুমিন ফারহানা দীর্ঘদিন বিএনপির পক্ষে কথা বললেও বর্তমানে দলের প্রতি অনুগত থাকছেন না—এমন অভিযোগ করেন নাদিয়া। তিনি বলেন, বিএনপি রুমিন ফারহানাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করেছিল। দল তাঁকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটি দলের নিজস্ব বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

রুমিনের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে নাদিয়া বলেন, দলের নেতাকর্মীদেরও ধৈর্যের সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

এ ছাড়া রুমিন ফারহানার ‘বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে’ বক্তব্যেরও সমালোচনা করেন নাদিয়া। তাঁর প্রশ্ন, নিজের যোগ্যতা থাকলে কেন বারবার বাবার পরিচয়ের প্রসঙ্গ তোলা হয়।

রুমিনের বক্তব্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মিল রয়েছে বলেও মন্তব্য করেন নাদিয়া পাঠান। একই সঙ্গে তারেক রহমানকে নিয়ে রুমিনের সাম্প্রতিক একটি মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।

নাদিয়া পাঠান পাপন বিএনপির মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles