কফির ষ্টোর টিম হর্টনের দিকে

কফির ষ্টোর টিম হর্টনের দিকে - the Bengali Times
Drive Thru তে খাবারের অর্ডার দেয়ার জন্য দুটি লাইন একটিতে আমার আর অন্যটিতে ক্লারার গাড়ী দাড়িয়েছে

সে দিন সকালে অফিস যাওয়ার পথে গাড়ী ঘুরালাম স্থানীয় কফির ষ্টোর টিম হর্টনের দিকে। ভাবলাম গরম কফি নিয়ে যাই।এবার তাড়াতাড়ি শীত চলে এসেছে।সকালে তাপমাত্রা থাকে ৪ ডিগ্রী সেলিসিয়াসের আশেপাশে। টিম হর্টন খুব ব্যস্ত একটি স্টোর। এখানে লাইনে দাঁড়াতে হয় সেটি পায়ে হোক বা গাড়ী নিয়ে হোক।

গাড়ী নিয়ে Drive Thru এর লাইনের দিকে অগ্রসর হচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে লম্বা গাড়ীর সারি। আমি অগ্রসর হচ্ছি। হঠাৎ বাঁয়ে তাকিয়ে দেখি একটি গাড়ী খুবই দ্রুত আমার গাড়ীর মাঝ বরাবর আসছে।মনে হচ্ছে এখনই সে আমার গাড়ীর উপরে উঠে যাবে। গাড়ী থামালাম যেন সে লাইনে ঢুকতে পারে। অনেকেই এভাবে অনেককে সুযোগ করে দেয়।বাঁয়ে ঘাড় ঘুরিয়ে দেখি চালক একজন সুদর্শিনি নারী।আমি তার নাম দিলাম “ক্লারা”।

- Advertisement -

ক্লারার গাড়ী সামনে আমি পেছনে। ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। Drive Thru তে খাবারের অর্ডার দেয়ার জন্য দুটি লাইন। একটিতে আমার আর অন্যটিতে ক্লারার গাড়ী দাড়িয়েছে। আমার অর্ডার খুবই ছোট একটি মাত্র কফি।আমি আর্ডার শেষে গাড়ী নিয়ে সামনে বাড়াতে যাবো অমনি ক্লারাও সামনে বাড়ালো।এবারও সেই আগের মতো হটকারীতা। এবার গাড়ী ধীর করে বায়ে তাকিয়ে কড়া ভাবে আঙ্গুল উচু করে বললাম-তুমি যেটা করছো তা wrong. ক্লারা কি বুঝেছে জানিনা কারন গাড়ীর জানালা ততক্ষনে আমি লাগিয়ে ফেলেছি। এই সুযোগে ক্লারা আবারও আগে বেরিয়ে গেল নির্দিষ্ট জানালার ধারে খাবার নেয়ার জন্য। আমার গাড়ী ক্লারার গাড়ীর পেছনে।

আমি দেখছি ক্লারা খাবার নিয়ে বিল পরিশোধ করে চলে গেল। এবার আমি গাড়ী নিয়ে দাঁড়ালাম সেখানে। একজন ভারতীয় পান্জাবী ছেলে এখানে খাবার দিচ্ছে আর বিল নিচ্ছে।জানতে চাইলো আমার অর্ডার একটি ছোট কফি কিনা।বললাম হ্যা। আমি ক্রেডিট কার্ডটি মানি ব্যাগ থেকে বের করার চেষ্টা করছি।সে বললো-তোমার কফির পে করা হয়ে গেছে। সামনের মহিলা সেটা পে করে চলে গেছে।ছেলেটি ভেবেছে আমি ক্লারার পরিচিত।

-কিন্ত্ত আমিতো তাকে চিনিনা আমি তাকে বললাম । আমার পেছনে অনেক গাড়ীর সারি সবাই অপেক্ষা করছে খাবার নেয়ার জন্য। আমি কফি নিয়ে গাড়ী ছেড়ে দিলাম হসপিটাল অভিমুখে।

ভাবলাম পৃথিবীতে কত রকম মানুষ আছে। ক্লারা দুবারই আমার সাথে জবর দস্তি করেছে।আমি তাকে রাস্তা ছেড়ে দিয়েছি কোন বাধা দেইনি।কি জানি কি মনে হয়েছে তার শেষে আমার কফির দামটিও সে পরিশোধ করে দিয়ে গেছে আমারই অজান্তে।

(ক্লারাকে আমি চিনিনা আমার গাড়ী থেকে ঘাড় ঘুরিয়ে তাকে দেখেছি মাত্র।সে যেটা করেছে সেটা ব্যস্ততার কারনে কারন সময় তখন সকাল ৮টার কাছাকাছি।ব্যস্ততাতো আমারও ছিলো।ক্লারা নামটি এখানে লেখার স্বার্থে আমি দিয়েছি।সমাজে আমাদের কাছাকছি অনেক ভালো মানুষও আছে ক্লারা তাদেরই একজন।)

- Advertisement -

Related Articles

Latest Articles