এআই দিয়ে নারী সেনা সেজে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ

এআই দিয়ে নারী সেনা সেজে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ - the Bengali Times
কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি করে সমাজ মাধ্যমে ব্যবহারের অভিযোগে তোফায়েল আলম টিটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিবিআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি করে সমাজ মাধ্যমে ব্যবহারের অভিযোগে তোফায়েল আলম টিটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিবিআই। তিনি নারীকণ্ঠে কথা বলে এক ইতালি প্রবাসী তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই বলছে, ওই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন কৌশলে প্রবাসী তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার এসপি এমএন মোর্শেদ।

- Advertisement -

তিনি বলেন, কেরানীগঞ্জের শাহনাজ বেগমের ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খান। ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে শাহাদাতের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয় হয়। ওই পেজে সেনা নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।

পরে নারী সেনা সদস্যের পরিচয় দিয়ে এবং নারীকণ্ঠে ফোনে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা টিটু। শাহাদাত ও তার পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী।

- Advertisement -

Related Articles

Latest Articles