বিয়ের আশ্বাসে দুই বছর একসঙ্গে বসবাস, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার

বিয়ের আশ্বাসে দুই বছর একসঙ্গে বসবাস, ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে যুবক গ্রেপ্তার - the Bengali Times
গ্রেপ্তার মাহমুদুল হাসান মুন্না

বিয়ের আশ্বাসে এক নারীর সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে বসবাস ও শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। পরে বিয়ের কথা বললে নানা অজুহাতে সময়ক্ষেপণ এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মাহমুদুল হাসান মুন্না (২৫)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানার খোরাইদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযোগকারী নারীর বয়স ৩২ বছর। তিনি পূবাইলের তালটিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর সঙ্গে মুন্নার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ওই নারীর ভাড়া বাসায় স্বামী পরিচয়ে বসবাস করেন। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে মুন্না নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এমনকি ওই নারীর অন্যত্র বিয়ের সম্বন্ধ এলে সেটিও ভেঙে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ অনুযায়ী, শুধু বিয়ে না করেই ক্ষান্ত হননি মুন্না; বিভিন্ন সময়ে ধারণ করা ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও আত্মীয়স্বজনের কাছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়ে আসছিলেন তিনি।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles