কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান - the Bengali Times
অভিনেত্রী জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। বিভিন্ন সময় নিজের নানা মুহূর্তের ছবি ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারও তেমনই একটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া। সেখানে গোলাপি রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। একটি ছবিতে টেবিলের সামনে বসে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

- Advertisement -

ছবির সঙ্গে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’—অর্থাৎ এই হাসির জন্য কোনো পূর্বপরিকল্পনা ছিল না। তার স্বাভাবিক ও প্রাণবন্ত হাসিই যেন ছবিটির মূল আকর্ষণ হয়ে উঠেছে।

জয়ার এমন স্বতঃস্ফূর্ত হাসির ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যেও বেশ সাড়া পড়ে। এক ভক্ত মন্তব্য করেন, হাসতে অন্তত কোনো পরিকল্পনা করতে হয় না। অনেকে আবার তার সাম্প্রতিক রূপ ও সাজের প্রশংসা করেছেন।

অভিনয়ের পাশাপাশি অবসর সময়ে বাগান করা, গাছপালা ও পোষ্যদের নিয়ে সময় কাটাতেও পছন্দ করেন জয়া আহসান। দুই বাংলার চলচ্চিত্র নিয়ে ব্যস্ত এই অভিনেত্রীকে সর্বশেষ কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় দেখা গেছে। ভারতে মুক্তির পর সিনেমাটি দর্শকদের প্রশংসাও পেয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles