প্রেমিককে বিয়ে, তরুণীকে তুলে নিল পরিবার; পালানোর সময় গাড়ি দুর্ঘটনা

প্রেমিককে বিয়ে, তরুণীকে তুলে নিল পরিবার; পালানোর সময় গাড়ি দুর্ঘটনা - the Bengali Times
পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করায় ভারতের বেঙ্গালুরুতে ২১ বছর বয়সী এক তরুণীকে পরিবারের পাঠানো লোকজন অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে

পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করায় ভারতের বেঙ্গালুরুতে ২১ বছর বয়সী এক তরুণীকে পরিবারের পাঠানো লোকজন অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তরুণীকে নিয়ে পালানোর সময় অভিযুক্তদের গাড়ির সঙ্গে একাধিক যানবাহনের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাজস্থানের মেলওয়াস গ্রামের বাসিন্দা পূজা প্রায় নয় মাস আগে ২৩ বছর বয়সী প্রেমিক ওম প্রকাশকে বিয়ে করেন। বিয়ের পর তারা বেঙ্গালুরুতে গিয়ে আগ্রহারা দাসরাহাল্লি এলাকায় বসবাস করছিলেন।

- Advertisement -

অভিযোগ রয়েছে, পূজার পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে পরিবারের পক্ষ থেকে চারজনকে বেঙ্গালুরুতে পাঠানো হয়। তারা পূজাকে তাঁর বাসা থেকে তুলে নিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পালানোর সময় গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। একপর্যায়ে সেটি একাধিক যানবাহনে ধাক্কা দিলে ছয়জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটির পিছু নিয়ে অভিযুক্তদের আটক করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে লোকজনকে টেনে বের করছেন এবং তাদের মারধর করছেন।

ঘটনায় রাজস্থানের বাসিন্দা রাকেশ (৩১), করণ (২৫) ও আয়ানকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ থাকা সাদ্দাম নামের আরেক ব্যক্তি এখনো পলাতক।

দুর্ঘটনায় আহত ছয়জন হলেন পৃথ্বীরাজ (১২), ইয়াশিকা (৯), আমুল (৩৫), মণি (৬৪), জয়লক্ষ্মী (৫৭) ও সন্তোষ (৩৩)। তাদের মধ্যে জয়লক্ষ্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছে। এ ঘটনায় অপহরণ, সড়ক দুর্ঘটনা ও সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles