মনে ক্লান্তির ভয় জাগে ?

মনে ক্লান্তির ভয় জাগে ? - the Bengali Times
তাসরীনা শিখা

কতো গুলো বছর পেরিয়ে গেলে ভাবনা আসে মধ্য গগনের সূর্য্য ডুব দিয়েছে ?

কতো গুলো সিঁড়ি  ভাঙতে  ভাঙতে মনে ক্লান্তির ভয় জাগে ?

- Advertisement -

কতোটা পথ চলার পর পেছন ফিরলে দুঃখ  লাগে ?

এই তো সেদিন আমার কিশোর বেলা ছিলো , আনন্দ উচ্ছাসে ভরা ভাবনাহীন জীবন ছিলো ।   তরুন বয়েসের অন্য রকম  ভালো লাগা ছিলো , ভালোবাসা ছিলো , প্রিয় বন্ধুদের  সাথে জমজমাট হাসি খুশির জীবন ছিলো । ব্যস্ততায় ভরা যৌবন ছিলো । সব কিছু শুধু এখন আমাকে  ডাকে ভীষণ ভাবে  ডাকে । চোখের নিমিষে সব কিছু হারিয়ে গেলো । মনে হয় এইতো সেদিনের কথা। জীবনের কতো গুলো অধ্যায়  কি করে পেড়িয়ে এলাম বুঝতেই পারলাম না। এখন বার্ধক্য আমার পেছনে ছুটছে । কিছুতেই সে আমাকে ছাড়বে না। আর আমি পালিয়ে বেড়াই তার কাছ থেকে , সেও ছুটছে আমিও ছুটছি  এই  খেলাতে তার জয় হবে আর আমি হেরে যাবো । এই হার জিতের নামই জীবন ।

আজ ২০সে  আগস্ট । এই দিনে কোন এক শ্রাবণ সন্ধ্যাতে আমি পৃথিবীর মুখ দেখেছিলাম। শ্রাবণের প্রবল ধারাকে  উপেক্ষা করে একটি নবজাতো শিশুর কান্নায় মখোরিত হয়েছিলো প্রকৃতি ।

রবি ঠাকুরের কথা বলতে ইচ্ছে করছে

জন্মদিন আসে বারেবার ।

মনে করাবারে ।

এ জীবন নিত্যই নুতন

প্রতি পাতে আলোকিত

পুলকিত দিনের মতো  ।

এতোটা পথ পেরিয়ে আজকের আমি।

এদিন আর সেদিন। মনে পড়ে সেদিনের কথা।এদিনের ব্যস্ততায় হারিয়ে গেলো সে দিন।

- Advertisement -

Related Articles

Latest Articles