অনেক কিছু শিখেছি এবং শিখছি

অনেক কিছু শিখেছি এবং শিখছি - the Bengali Times
কবি হরিশচন্দ্র মিত্র এর বিখ্যাত বড় কে কবিতার এই জনপ্রিয় পঙক্তি জানেন না এমন বাঙালি খুব কমই আছেন

“আপনারে বড় বলে, বড় সেই নয় / লোকে যারে বড় বলে, বড় সেই হয়”।

কবি হরিশচন্দ্র মিত্র-এর বিখ্যাত “বড় কে” কবিতার এই  জনপ্রিয় পঙক্তি জানেন না এমন বাঙালি খুব কমই আছেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই অহরহ নিজেকে জাহির করে যাচ্ছেন। কেউ ইচ্ছা করে করছেন যেটা তিনি জানেন, আবার কেউ তার অজান্তেই করে চলেছেন, আবার আর একদল আছেন তারা অন্য সবাইকে বোকা মনে করেন এবং কৌশলে নিজেকে জাহির করেন, কিন্তু বুঝতে পারেন না যে সে নিজেই বলদ, কারণ অন্যেরা তার এই নিজেকে জাহির করা খুব ভালো করেই বুঝে কিন্তু তাকে সাধারণত বলেন না।

- Advertisement -

একটু তাকিয়ে দেখুন আপনার আশেপাশে, পরিবারে বা আত্মীয়স্বজনের মধ্যেও এমন স্ব-স্বীকৃত ধার্মিক, পন্ডিত, সৎ অনেক আছে ! মাঝে মাঝে এতো অসহ্য লাগে যে, মনে হয় এদের আসেপাশের মানুষ, আত্মীয়স্বজন, বন্ধুবাধব ইত্যাদি লোকজন নিয়ে একটা গোপন ভোটার মাধ্যমে দেখিয়ে দেই যে সে নিজেকে যা মনে করেছে সে আসলে সেটি নয় এবং তার সমন্ধে বাইরের মানুষের কি ধাৰণা !!! কিন্তু বাস্তবে সেটি সম্ভব না !

তবে মাঝে মধ্যে আপনি অল্প সংখক কিছু মানুষ দেখবেন তারা নীরবে, নিভৃতে থাকেন, চুপচাপ, নিজেকে সৎ, ধার্মিক এবং সব ধর্মীয় জ্ঞান রাখেন, স্মার্ট ইত্যাদি বলে নিজেকে জাহির করেন না।

আমার জীবনে আমি বাংলাদেশে আমার এক সহপাঠীকে দেখেছিলাম, তারপর ফিনল্যান্ডে আমার এক টিউটর, এবং এই কানাডাতে জর্দানের বংশোদ্ভূত এক কলিগও ঠিক সে রকম লোক।

নম্রতা, ভদ্রতা, সততা এবং ধর্মীয় দিক থেকে আমার চোখে দেখা এরা শ্রেষ্ট মানুষ, অথচ এরা সোশ্যাল মিডিয়াতে অথবা কথাবার্তায় কখনো নিজেদের জাহির করেন না ! উনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং শিখছি তবে এখনো উনাদের মতো হতে পারি নাই !

আল্লাহ যেন এই নিজেকে জাহির করার, নিজেকে পন্ডিত মনে করা অথবা অন্যকে ছোট করে দেখা থেকে বিরত রাখেন।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles