১৩০ মামলায় ওয়ারেন্ট, প্রতারক নিশাত দিলরুবা গ্রেপ্তার

১৩০ মামলায় ওয়ারেন্ট, প্রতারক নিশাত দিলরুবা গ্রেপ্তার - the Bengali Times
নিশাত দিলরুবা জাহান

রাজধানীর বাড্ডা থেকে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নিশাত দিলরুবা জাহান (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি প্রায় ১৩০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বাড্ডা হাইস্কুল এলাকায় অভিযান চালিয়ে নিশাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

- Advertisement -

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles