অসুখী সম্পর্কেও কেন আটকে থাকেন মানুষ?

অসুখী সম্পর্কেও কেন আটকে থাকেন মানুষ? - the Bengali Times
সম্পর্কে সুখ নেই আগের মতো ভালোবাসা নেই নেই মন খুলে কথা বলার সুযোগ

সম্পর্কে সুখ নেই, আগের মতো ভালোবাসা নেই, নেই মন খুলে কথা বলার সুযোগ। একসঙ্গে থেকেও অনেক সময় তৈরি হয় মানসিক দূরত্ব ও একাকিত্ব। তবু অসুখী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন না অনেকে।

এর পেছনে অন্যতম কারণ হতে পারে অভ্যাস ও মানসিক নির্ভরতা। দীর্ঘদিনের সম্পর্ক হঠাৎ শেষ করার কথা ভাবলেই অনেকে ভয় পান—একাকী হয়ে যাবেন কি না, ভবিষ্যৎ কী হবে, এসব চিন্তা তাদের আটকে রাখে।

- Advertisement -

সামাজিক চাপও বড় কারণ। পরিবার, আত্মীয়স্বজন কিংবা সমাজ কী বলবে—এই ভয় অনেককে কষ্টের সম্পর্কেও থেকে যেতে বাধ্য করে। বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্যে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে ওঠে।

অনেকে আবার মনে করেন, সময় গেলে সব ঠিক হয়ে যাবে। পুরোনো সুখের স্মৃতি তাদের পরিবর্তনের আশা দেখায়। ফলে বর্তমানের কষ্ট সহ্য করেও সম্পর্কটি ধরে রাখার চেষ্টা করেন।

সন্তান, আর্থিক নির্ভরতা ও নিরাপত্তার বিষয়ও গুরুত্বপূর্ণ। সন্তানের ভবিষ্যৎ, অর্থনৈতিক অনিশ্চয়তা কিংবা থাকার নিরাপদ জায়গা না থাকার কারণে কেউ কেউ অসুখী সম্পর্ক ছাড়তে পারেন না।

তবে সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে অবহেলা, অসম্মান বা মানসিক চাপ থাকলে নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি। প্রয়োজনে বিশ্বস্ত মানুষ, পরিবার বা পেশাদার পরামর্শদাতার সহায়তা নেওয়া যেতে পারে।

সব সম্পর্ক টিকিয়ে রাখাই সফলতা নয়। যে সম্পর্কে পারস্পরিক সম্মান, নিরাপত্তা ও মানসিক শান্তি নেই, সেখানে নিজের ভালো থাকার বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন।

- Advertisement -

Related Articles

Latest Articles