অভ্যাকেডো স্প্রেড !

অভ্যাকেডো স্প্রেড ! - the Bengali Times
অভ্যাকেডো স্প্রেড

যেকোনো ধরণের স্প্রেড আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। বিশেষ করে ক্রাকার্স এর সাথে, স্যান্ডউইচে অথবা নাচো কিংবা চিপসের সাথে। সাধারণত দোকান থেকে রেডিমেড কিনেই খাই। গত সামারে ঠিক এই সময়ে আমরা যখন PEI ভ্রমণে যাই তখন ছোটভাই সুশীল সাপকোটার রেস্টুরেন্টে  আমাদেকে আমন্ত্রণ জানায়। খুব সুন্দর রেস্টুরেন্ট। অন্যান্ন খাবারের সাথে ওরা আমাদেরকে এপিটাইজার হিসাবে নাচো দেয় এবং সাথে অভ্যাকেডো স্প্রেড দেয়, ওরা যেটাকে বলে গোয়াকমলি। কিন্তু অন্যান্ন রেস্টুরেন্টের থেকে সেটি আমার বেশি ভালো লাগে। সুশীল বললো এটি ওদের হোম-মেড, কেনা নয়। চাইতেই সুশীল very kindly আমাকে দুদিন পরে রেসিপিটি পাঠিয়ে দেয়।

প্রায় এক বছর পরে দু সপ্তায় আগে চেষ্টা করেছিলাম এবং খুবই ভালো লেগেছে।

- Advertisement -

আমি সাধারণত নো-সুগার whole-wheat ক্রাকার্স এর সাথে লাঞ্চের সময় স্নাক্স হিসাবে খাই অথবা কাঁচা সবজি অর্থাৎ গ্রীন রেড পেপার, ব্রকোলি বা   গাজরের সাথে। শুধু যে মজাই লাগে তা নয়, আপনারা সবাই জানেন অভ্যাকেডো খুবই স্বাস্থ্যকর এবং উপকারী একটি জিনিস। আমরা সাধারণত কেটে কেটে সালাদের সাথে খেতাম এবং অভ্যাকেডো তেল স্টিয়ারফ্রাই জাতীয় হাই হিটের রান্নার জন্য ব্যবহার করতাম।

অভ্যাকেডো স্প্রেড ! - the Bengali Times

প্রথম ছবিতে উপকরণগুলি দেওয়া আছে। সাথে পরিমাণমতো লবন ও গোলমরিচের গুঁড়া দিবেন। ওর রেসিপির সাথে আমি শুধু অলিভ অয়েল যুক্ত করেছি। এগুলি সব একসাথে বেলেন্ডারে দিয়ে ভালো করে মিক্স করে কোনো পাত্রে ফিরিজের মধ্যে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারেন।

নো ফ্রিলসে প্রায়ই অভ্যাকেডো সেল চলে, তখন কিনে এনে বাসায় কিছুদিন রেখে যখন সফট হয় তখন জটপট বানিয়ে ফেলুন এবং উপভোগ  করুন। হয়তো আপনারা অনেকেই অলরেডি জানেন, আমি তো একটু লেট্ কামার, তাই যারা এখনো জানেন না তাদের জন্য।

ধন্যবাদ সুশীলকে রেসিপিটি দেওয়ার জন্য, এবগং আমাদেরকে PEI ট্যুরে সহযোগিতার জন্য।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles