পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়িয়ে বাধা, কে এই রিয়া আহির?

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়িয়ে বাধা, কে এই রিয়া আহির? - the Bengali Times
অভিনেত্রী ও মডেল রিয়া আহির

দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন শহরে। মুম্বাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে ভ্যানে তুলে নিয়ে গেলে ২৭ বছর বয়সী অভিনেত্রী ও মডেল রিয়া আহির ভ্যানটির সামনে দাঁড়িয়ে তাদের মুক্তির দাবি জানান। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

রিয়ার ভাষ্য, তিনি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় দেখেন আন্দোলনকারীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের অকারণে আটক করা হয়েছে বলে মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। এ সময় তার সঙ্গে পুলিশের কথাকাটাকাটিও হয়।

- Advertisement -

পুলিশ তাকে আশ্বস্ত করেছিল যে কিছু দূরে নিয়ে গিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে। তবে রিয়া প্রশ্ন তোলেন, যদি মুক্তিই দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গেই কেন ছেড়ে দেওয়া হচ্ছে না। তার দাবি, এ প্রশ্নের সন্তোষজনক জবাব পুলিশ দিতে পারেনি।

রিয়া জানান, বাইরে শান্ত থাকলেও ভেতরে তিনি বেশ আতঙ্কিত ছিলেন। তবুও একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ করাকে নিজের দায়িত্ব মনে করেছেন। শেষ পর্যন্ত আটক আন্দোলনকারীদের মুক্তি দেওয়া হলে তারা এসে তাকে ধন্যবাদ জানান।

ঘটনার পর ভাইরাল হওয়া ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন রিয়া। তিনি জানান, এটি পূর্বপরিকল্পিত কোনো পদক্ষেপ ছিল না; পরিস্থিতি দেখে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েই তিনি পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়েছিলেন।

রিয়া আহির পেশায় অভিনেত্রী, মডেল, সঞ্চালক ও উদ্যোক্তা। বিনোদন অঙ্গনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক ইস্যুতে প্রকাশ্যে মতামত দেওয়ার কারণেও তিনি পরিচিত। সূত্র : এই সময়

- Advertisement -

Related Articles

Latest Articles