বিয়ে নিয়ে টালবাহানায় পরীমনি, আর্জেন্টিনা জিতলেও এখনই নয়

বিয়ে নিয়ে টালবাহানায় পরীমনি, আর্জেন্টিনা জিতলেও এখনই নয় - the Bengali Times
চিত্রনায়িকা পরীমনি

ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন মন্তব্য করে তিনি ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেন।

তবে ফাইনালের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমনি জানান, বিষয়টি তিনি মজার ছলেই বলেছিলেন। তাঁর ভাষায়, ঘোষণার পর অসংখ্য বিয়ের প্রস্তাব আসছে, যা তিনি কল্পনাও করেননি।

- Advertisement -

অভিনেত্রী আরও বলেন, বিয়ের জন্য একজন অভিভাবকের প্রয়োজন। বর্তমানে সেই দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। তাই ছেলে বড় হয়ে অভিভাবকের ভূমিকা পালন করলে, অথবা উপযুক্ত সময় এলে তবেই বিয়ের কথা ভাববেন।

ফলে আর্জেন্টিনা শিরোপা জিতলেও পরীমনির বিয়ে যে এখনই হচ্ছে না, সে ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles