ইতিহাস গড়ার অপেক্ষায় এমিলিয়ানো মার্তিনেজ

ইতিহাস গড়ার অপেক্ষায় এমিলিয়ানো মার্তিনেজ - the Bengali Times
এমিলিয়ানো মার্তিনেজ

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এমিলিয়ানো মার্তিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই তিনি ভেঙে দেবেন ৪৪ বছর ধরে অক্ষত থাকা উবালদো ফিল্লোলের রেকর্ড।

২০২২ কাতার বিশ্বকাপ ও চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী মার্তিনেজ। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেই তিনি ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ডে ভাগ বসান। সেমিফাইনালে খেললে ১৪ ম্যাচ নিয়ে এককভাবে শীর্ষে উঠে যাবেন তিনি।

- Advertisement -

এই কীর্তির পথে মার্তিনেজ পেছনে ফেলেছেন সার্জিও রোমেরোকে, যিনি ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন। এরপর রয়েছেন নেরি পুম্পিদো (৯), সার্জিও গোইকোচিয়া (৬), আন্তোনিও রোমা (৬), রবার্তো আবোন্দানৎসিয়েরি (৫) ও দানিয়েল কার্নেভালি (৫)।

বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯ জন গোলরক্ষক খেললেও ফিল্লোলের রেকর্ড ছুঁতে পেরেছিলেন কেবল মার্তিনেজ। এবার সেই রেকর্ড নিজের নামে লিখিয়ে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

- Advertisement -

Related Articles

Latest Articles