মৌসুমী ওমর সানীকে কেন চাবুক মারত, তা এখন বুঝতেছি: জয়

মৌসুমী ওমর সানীকে কেন চাবুক মারত, তা এখন বুঝতেছি: জয় - the Bengali Times
স্ত্রী মৌসুমীর সঙ্গে ওমর সানী শাহরিয়ার নাজিম জয়

আলোচিত অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। তার এই পরিচয় এখন খানিকটা আড়ালেই পড়ে গেছে। কারণ বিতর্কিত সঞ্চালক হিসেবে লাইমলাইটে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সরব জয়। এই মাধ্যমে সমকালীন নানা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করতে দেখা যায় তাকে।

সোমবার (১৩ জুলাই) শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ইঙ্গিপূর্ণ এ পোস্টে জয় লেখেন—“ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।”

- Advertisement -

ওমর সানী ব্রাজিলের সমর্থক। প্রিয় দল ও বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রায়ই কথা বলে থাকেন তিনি। কিছুদিন আগে এক ভিডিও বার্তায় আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করেন। তবে জয়ের এই পোস্ট নেটিজেনদের মনে ধরেছে। সাধারণ নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ পোস্টে মন্তব্য করেছেন।

হাসির ইমোজি দিয়ে অভিনেত্রী তনিমা হামিদ লেখেন—“জয় ভাই, পোস্ট শেয়ার করি?” এ মন্তব্যের জবাবে জয় লেখেন, “তুমি চাইলে আমি কখনো কিছু মানা করেছি?” নেটিজেনরাও ওমর সানীকে নিয়ে রসিকতার স্বরে মন্তব্য করেছেন। পোস্টটি প্রায় ৩৫০ শেয়ার পড়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles