কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র! - the Bengali Times
সংগৃহীত ছবি

বিয়ের আসরে কনে সেজে বসে আছে আস্ত এক কুমির! আর তাকেই বিয়ে করছেন খোদ এক শহরের মেয়র। অবিশ্বাস্য মনে হলেও মেক্সিকোতে সত্যিই এমন অদ্ভুত ঘটনা ঘটেছে।

গত ৩০ জুন মেক্সিকোর ওক্সাকা রাজ্যের সান পেড্রো হুয়ামেলুলা শহরে এই বিয়ের আয়োজন করা হয়। মেয়র যে স্ত্রী-কুমিরটিকে বিয়ে করেছেন, তার নাম আনা সিন্থিয়া রামিরেজ আহুমাদা।

- Advertisement -

এটি কোনো আসল বিয়ে নয়। রয়টার্স জানিয়েছে, এটি ২৩০ বছরের বেশি পুরোনো একটি ঐতিহ্য। মূলত স্থানীয় দুটি আদিবাসী সম্প্রদায়ের মিলনকে বোঝাতেই এই প্রতীকী বিয়ের আয়োজন করা হয়। পুরোনো এক লোককথা অনুযায়ী, দুই প্রতিবেশী সম্প্রদায়ের দীর্ঘদিনের বিরোধ মেটাতেই এমন বিয়ের শুরু হয়েছিল।

বিয়ে উপলক্ষে শহরে তিন দিন ধরে উৎসব চলে। রাস্তায় গান ও নাচের আয়োজন করা হয়। বিয়ের আগে কুমিরটিকে সাদা রঙের গাউন পরানো হয়। এছাড়া তাকে ঐতিহ্যবাহী রঙিন পোশাক ও ফুলের মুকুটও পরানো হয়। সব শেষে কুমির-কনেকে চুমু খেয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন মেয়র।

মানুষ ও কুমিরের এই বিয়ের খবর অনলাইনে ভাইরাল হয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন, এই বিয়ের ফলে তাদের সমাজে শান্তি বজায় থাকবে। পাশাপাশি বছরজুড়ে ভালো ফসল ও প্রচুর মাছ পাওয়া যাবে

- Advertisement -

Related Articles

Latest Articles