‘যাকে না পাওয়া ছিল আফসোস’, তাকেই বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

‘যাকে না পাওয়া ছিল আফসোস’, তাকেই বিয়ে করলেন দীপ্তি চৌধুরী - the Bengali Times
বিয়ে করেছেন দীপ্তি চৌধুরী

আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন; স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। শুক্রবার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হয়।

ফেইসবুকে বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে দীপ্তি লিখেছেন, “যাকে না পাওয়া ছিল জীবনের একমাত্র আফসোস, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তিনি আমার দেখা সবচেয়ে নির্মল মানুষ। তার প্রতি ভালোবাসার সঙ্গে রয়েছে গভীর শ্রদ্ধা। চলো একসঙ্গে নতুন এই পথচলা শুরু করি।”

- Advertisement -

চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন দীপ্তি।

তার স্বামী আইয়ুব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত।

- Advertisement -

Related Articles

Latest Articles