পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - the Bengali Times
চিত্রনায়িকা পূর্ণিমা

একসময় ঢাকাই সিনেমার পর্দা দাপিয়ে বেড়ানো জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত। তবে সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে নিজের ক্যারিয়ারের একটি বিশেষ স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে পূর্ণিমা জানান, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র মনের মাঝে তুমি দেখে মুগ্ধ হয়ে তাকে একটি চিঠি পাঠিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার গ্যারিসন সিনেমা হলে সপরিবারে সিনেমাটি দেখার পর তারেক রহমান শুভেচ্ছাস্বরূপ ওই চিঠি পাঠান। চিঠিতে তিনি ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রের সকল অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে তাদের অভিনয়ের প্রশংসা করেন।

চিঠির একটি অংশ উল্লেখ করে পূর্ণিমা বলেন, সেখানে লেখা ছিল—এ ধরনের ভালো মানের সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত এবং দেশের চলচ্চিত্রের ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

পূর্ণিমা আরও বলেন, সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় বিষয়টি ভিন্নভাবে ছড়িয়ে পড়ে। তার মা পরিচিত সাংবাদিকদের কাছে চিঠিটি দেখিয়েছিলেন, যা তখন বেশ আলোচনার জন্ম দেয়।

এই স্মৃতিচারণা ভক্তদের মধ্যে নতুন করে নস্টালজিয়া তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -

Related Articles

Latest Articles