অভিনেত্রীর মরদেহ উদ্ধার

অভিনেত্রীর মরদেহ উদ্ধার - the Bengali Times
অভিনেত্রী সুভাষিনী

তামিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) চেন্নাই-এর নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জনপ্রিয় ধারাবাহিক কয়াল-এর মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন।

- Advertisement -

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৃত্যুর আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে তার তীব্র বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, সেই ঝগড়ার জেরেই তিনি আবেগপ্রবণ হয়ে চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

ঘটনার দিন তিনি স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে একই বাসায় অবস্থান করছিলেন। একপর্যায়ে স্বামীর সঙ্গে বিবাদের পর নিজেকে একটি কক্ষে আবদ্ধ করে ফেলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তার দাম্পত্য জীবনে কোনো গুরুতর সমস্যা ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles