‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’, মুসলিমবিরোধী স্লোগানের প্রতিবাদে ইয়ামাল

‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’, মুসলিমবিরোধী স্লোগানের প্রতিবাদে ইয়ামাল - the Bengali Times
মিশরের বিরুদ্ধে ম্যাচে স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল ছবি রয়টার্স

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল মাঠের ভেতরে ইসলামবিদ্বেষী স্লোগান ও উসকানিমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

গত মঙ্গলবার (৩১ মার্চ) আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন ও মিশরের মধ্যকার প্রীতি ম্যাচ চলাকালে দর্শকদের একটি অংশ ধর্মীয় বিদ্বেষমূলক স্লোগান দেয় বলে অভিযোগ ওঠে।

- Advertisement -

১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে এ ধরনের আচরণকে ‘অসহনশীল’ ও ‘অজ্ঞতা’ হিসেবে উল্লেখ করেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লামিনে ইয়ামাল লিখেছেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে স্লোগান দেওয়া হয়েছে—যদি তুমি লাফ না দাও, তবে তুমি মুসলিম। আমি জানি এটি প্রতিপক্ষ দলের উদ্দেশে ছিল এবং ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে নয়, কিন্তু একজন মুসলিম হিসেবে এটি অত্যন্ত অসম্মানজনক ও অগ্রহণযোগ্য।’

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এমন আচরণের নিন্দা জানিয়েছেন এবং খেলাধুলার মাঠে ধর্মীয় বিদ্বেষ বন্ধের আহ্বান জানিয়েছেন।

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles