কিশোরী অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনেতার, বিতর্কে টিভি সিরিয়াল

কিশোরী অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনেতার, বিতর্কে টিভি সিরিয়াল - the Bengali Times

ছবি সংগৃহীত

ভারতের টেলিভিশন জগতে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে দঙ্গল টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘রিমঝিম-ছোটি উমর বড়া সফর’। মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরী অভিনেত্রীকে প্রাপ্তবয়স্ক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানোর অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি সিরিয়ালটির একটি পর্ব প্রচারের পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। এতে কিশোরী চরিত্র ‘রিমঝিম’-এ অভিনয় করছেন যশিকা শর্মা এবং তার বিপরীতে প্রাপ্তবয়স্ক চরিত্রে রয়েছেন হিমাংশু অবস্থি। পর্বটিতে দেখানো একটি ঘনিষ্ঠ দৃশ্য ঘিরেই আপত্তি তুলেছেন দর্শকদের একটি বড় অংশ।

- Advertisement -

দর্শকদের অভিযোগ, ১৫-১৬ বছর বয়সী একজন নাবালিকাকে এ ধরনের দৃশ্যে অভিনয় করানো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। পাশাপাশি, এটি আইনগতভাবে কতটা বৈধ—তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, চরিত্রের প্রয়োজনে যদি এমন দৃশ্য অপরিহার্য হয়, তাহলে কেন ১৮ বছরের বেশি বয়সী কোনো অভিনেত্রীকে নেওয়া হলো না।

এদিকে, অভিনেত্রীর অভিভাবকদের ভূমিকাও সমালোচনার মুখে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, কীভাবে তারা এমন দৃশ্যে অভিনয়ের অনুমতি দিলেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ সংশ্লিষ্ট সিরিয়ালটি বন্ধের দাবিও জানিয়েছেন।

এই বিতর্কের প্রেক্ষিতে আগের কিছু ঘটনার কথাও সামনে আসছে। বিশেষ করে রিম শেখ ও সেহবান আজিম-এর উদাহরণ টেনে অনেকে বলছেন, ভারতীয় টেলিভিশনে নাবালিকা চরিত্রকে কেন্দ্র করে প্রাপ্তবয়স্ক সম্পর্ক দেখানোর প্রবণতা বাড়ছে, যা উদ্বেগজনক।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত সিরিয়ালটির প্রযোজনা সংস্থা, সংশ্লিষ্ট চ্যানেল বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, শিশু শিল্পীদের নিয়ে কাজের ক্ষেত্রে আইনগত ও নৈতিক দিকগুলো কঠোরভাবে মেনে চলা জরুরি। অন্যথায় এ ধরনের বিতর্ক ভবিষ্যতে আরও বাড়তে পারে এবং শিল্পী ও নির্মাতাদের জন্য জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles