প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বসিত তমা মির্জা

প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বসিত তমা মির্জা - the Bengali Times
তমা মির্জা ছবি সংগৃহীত

জীবনের প্রথমবার ভোট দিলেন চিত্রনায়িকা তমা মির্জা। এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি নিজের নাগরিক দায়িত্ব পালনের পাশাপাশি নতুন প্রজন্মের ভোটারদেরকেও উৎসাহ দিয়েছেন তিনি। তমা মির্জা বলেন, ‘আমি আগে কখনও ভোট দিইনি। আজকে জীবনের প্রথমবার ভোট দিলাম। যারা এখনো ভোট দেননি, দয়া করে ভোট দিতে চলে আসুন। ভোট আমাদের অধিকার। এই অধিকার সবারই প্রয়োগ করা উচিত।’

গানের স্বত্ব বিক্রি করলেন ব্রিটনিগানের স্বত্ব বিক্রি করলেন ব্রিটনি
তিনি আরও জানান, ‘আমি চাই যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি, সেটি সঠিকভাবে কাজ করুক। যারা সরকার হয়ে ক্ষমতায় আসবে, তারা যেন শিল্পী ও বিনোদন ইন্ডাস্ট্রির কল্যাণের দিকে খেয়াল রাখে। এটি আমার প্রত্যাশা।’

- Advertisement -

তমা মির্জা দুপুর ১টার দিকে রাজধানীর বাড্ডায় মহানগর কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন। ভোট প্রদানকালে তিনি বলেন, দেশের জন্য ভোটদান শুধু অধিকার নয়, এক ধরনের দায়িত্বও। প্রত্যেক নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে যাতে দেশ সঠিক পথে এগোতে পারে।

তিনি নতুন ভোটারদের জন্য উদাহরণ হিসেবে বলেছেন যে ভোটদান একটি উৎসবের মতো অভিজ্ঞতা হতে পারে। তিনি মনে করান, নির্বাচনের দিন এক ধরনের একত্রিত হওয়ার অনুভূতি তৈরি করে এবং এটি গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করে।

- Advertisement -

Related Articles

Latest Articles