যে ফ্লাটে ভাড়া দিতে হয় না, উল্টো বাড়িওয়ালা দেয় লাখ টাকা

যে ফ্লাটে ভাড়া দিতে হয় না, উল্টো বাড়িওয়ালা দেয় লাখ টাকা - the Bengali Times
সংগৃহীত ছবি

সাধারণত কোনো বহুতল ভবন বা ফ্ল্যাটে থাকতে গেলে ভাড়া দিতে হয়। কিন্তু মুম্বাইয়ের ‘জলি মেকার’ নামে একটি বহুতল ভবনে থাকলেই ভাড়া দিতে হয় না, উল্টো বাড়িওয়ালা ফ্ল্যাট মালিকদের প্রতি মাসে লাখ টাকা দেন।

এই অদ্ভুত ঘটনার পেছনে রয়েছে ১৯৭০ সালের একটি ব্যবসায়িক চুক্তি। তখন ‘জলি মেকার’ নির্মাতা ফ্ল্যাট বিক্রি করার সময় ক্রেতাদের একটি প্রস্তাব দেন। তিনি চাইলেন, ক্রেতারা নরিমান পয়েন্টে নির্মাণাধীন তার অন্য একটি ভবনে বিনিয়োগ করুন।

- Advertisement -

ফলে জলি মেকারের ফ্ল্যাটের দাম থেকে ৪০ শতাংশ অতিরিক্ত টাকা ক্রেতারা নরিমান পয়েন্টে বিনিয়োগ করেন। বর্তমানে সেই ভবন প্রতি মাসে ৫০ লাখ টাকা ভাড়া দেয়। সেই আয় থেকে জলি মেকারের রক্ষণাবেক্ষণ ও ফ্ল্যাট মালিকদের মাসিক টাকা দেওয়া হয়।

ফলস্বরূপ, জলি মেকার ফ্ল্যাটের মালিকদের কোনো রক্ষণাবেক্ষণ খরচ দিতে হয় না। উল্টো তারা প্রতি মাসে ৩ লাখেরও বেশি টাকা উপার্জন করেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles