বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে কঠিন শাস্তির হুঁশিয়ারি আইসিসির

বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে কঠিন শাস্তির হুঁশিয়ারি আইসিসির - the Bengali Times
ছবি সংগৃহীত

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে টুর্নামেন্ট বয়কটের হুমকি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির ‘দ্বিচারিতার’ অভিযোগ ভালোভাবে নেয়নি আইসিসি। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। ভারতীয় গণমাধ্যমের খবর।

প্রতিবেদনটিতে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানও যদি একই পথে হেঁটে টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়, তবে আইসিসি তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। একইসঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের খেলায় নিষেধাজ্ঞা বা এনওসি (অনাপত্তিপত্র) না দেয়া এবং এশিয়া কাপ থেকেও বাদ দেয়ার মতো বিষয়ও বিবেচনায় রয়েছে।

- Advertisement -

এর আগে শনিবার বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের অন্তর্ভুক্তির কথা জানায় আইসিসি। আনুষ্ঠানিক বিবৃতিতে তারা লেখে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ঘোষণা করছে যে, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে।

প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এরপরই মহসিন নাকভি মন্তব্য করেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে।’ তাদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা পেলে তারা বিশ্বকাপে অংশ নেবে না।

- Advertisement -

Related Articles

Latest Articles