আজকের দিনটি কেমন যাবে আপনার?…জেনে নিন রাশিফলে

আজকের দিনটি কেমন যাবে আপনার?…জেনে নিন রাশিফলে - the Bengali Times
ছবি সংগৃহীত

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১৮ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

- Advertisement -

নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

পিতা-মাতাসহ গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। লৌকিকতা শত্রুতার জন্ম দেবে। দ্বিচক্রযান বর্জনীয়।

মিথুন [২১ মে-২০ জুন]

সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। প্রেম রোমন্স বিনোদন বন্ধুত্ব শুভ। দিনটি স্মরণীয় বরণীয় থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শত্রুরা পিছু হটবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। অত্যাবশ্যকীয় বিনিয়োগে সতর্ক থাকুন। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। লৌকিকতা শত্রুতার জন্ম দেবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ধৈর্য সাহস মনোবল বাড়বে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ভাইবোনদের সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গান-বাজনা আঁকা লেখায় পুরস্কার পাবেন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। কোনো দলিলপত্র আসতে পারে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শিক্ষার্থীরা শুভ সংবাদ পাবেন। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে শোকের মাতম বইয়ে দিতে পারে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেমীযুগল সাবধানে চলুন। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। আত্মীয় বেশে ক্ষতিসাধন করবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সন্তানগণ পিতা-মাতার অনুগত থাকবে। ভাঙা প্রেম-বন্ধুত্ব জোড়া লাগবে।

- Advertisement -

Related Articles

Latest Articles