আমার ওয়াল

আমার ওয়াল - the Bengali Times
আমার ওয়াল

আমার ফেসবুক ওয়ালটা একটু অন্যরকম!

অনেকটা আমার বাড়ির ড্রইংরুমের মতো — এখানে বসে গল্প করি, চা খাই ☕, ছবি-ভিডিও শেয়ার করি, মানুষজনের সঙ্গে আড্ডা দিই।

- Advertisement -

তবে যেমন আসল ড্রইংরুমে বসার পাশে একটু দূরে প্রয়োজনীয় “ওয়াশরুম ও ক‌মোড” থাকে, তেমনি এখানেও সেই ব্যবস্থা আছে 😄

মানে — যাতে দুর্গন্ধ না আসে! আমি এই ওয়ালে চেষ্টা করি মানুষকে যুক্ত রাখতে।

এখা‌নে ছবি দিই, ভিডিও দিই, আলোচনা করি।

কেউ কিছু শিখে, আমি-ও শিখি।

ফেসবুক আমার কাছে শেখার জায়গা, ঝগড়ার নয়। আমি সবার মতামতকে শ্রদ্ধা করি ❤️

পছন্দ না হলে চুপ থাকি বা ভদ্রভাবে এড়িয়ে যাই।

আর কেউ যদি বানান বা তথ্যগত ভুল ধরিয়ে দেন — আমি সেটা সাধুবাদ জানাই।

সবাই আমার সঙ্গে একমত হবে — এমন আশা করি না।

পৃথিবীতে যদি সবাই মিলে একমত হতো, তাহলে Facebook Group না থেকে শুধু Yes-Man Club থাকত 😅

কিন্তু সমস্যা হয় তখন,

যখন কেউ ভিন্নমতের নামে গালাগালি শুরু করে। মনে হয় যেন মানুষটা প্যান্ট পরে থাকা অবস্থায়ই ‘তাত্ত্বিক চাপে’ পড়ে গেছেন 💩

তারপর সেই ফলাফল একেবারে হাতে নিয়ে আমার দেয়ালে ছুড়ে দিচ্ছেন! 🤢

এই আচরণ সাধারণত তাদেরই,

যাদের মানসিক ‘বাথরুমের দরজা’ অনেক আগেই খুলে গেছে —

কিন্তু জানালাটা বন্ধ 😷আমি তখন কী করি?

খুব সহজ — ব্লক! 🧱

কারণ অন্যের ময়লার গন্ধে নিজের ঘ‌রের সুস্থ‌্য সুবাতাশ  নষ্ট করার কোনো দরকার দেখি না।✨

স্বাধীন মতপ্রকাশের অধিকার সবার আছে, কিন্তু অন্যের দেয়ালে এসে “হাগুমুতু” করা স্বাধীনতা নয় — নোংরামি! তাই কেউ যদি আমার এই লেখায় মন খারাপ করেন,

একটু বাতাস নিন, চা খান 🍵

তারপর ফিরে এসে পড়ুন — দেখবেন দেয়ালটা আসলে খারাপ না!— ✍️

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles