আজকের দিনটি কেমন যাবে আপনার?…জেনে নিন রাশিফলে

আজকের দিনটি কেমন যাবে আপনার?…জেনে নিন রাশিফলে - the Bengali Times
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৮ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

- Advertisement -

আয় বুঝে ব্যয় করতে হবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। ভয়, লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।

মিথুন [২১ মে-২০ জুন]

আগুন বিদ্যুৎ থেকে সাবধান। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে।
সহকর্মী ও দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিচ্ছেদ দাম্পত্য জীবন জোড়া লাগবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

ধৈর্য সাহস মনোবল বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles