কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন হাদি

কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন হাদি - the Bengali Times
ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের উত্তর দিকে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত দেয়া হবে। শনিবার বেলা ২টায় মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে সেখানে তাকে সমাহিত করা হবে। হাদির পরিবারের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিষয়টি সিন্ডিকেটে তোলা হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে। সিন্ডিকেট সভার প্রস্তুতি চলছে।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হবে। হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন, তাদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ করা হয়েছে। সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

- Advertisement -

তবে ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে লিখেছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles