হাদির কফিন দেখেই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত-সাদিক কায়েমরা

হাদির কফিন দেখেই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত-সাদিক কায়েমরা - the Bengali Times
ছবি সংগৃহীত

‘সাধারণ একটি কফিনে হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো’-এ আকাঙ্ক্ষার কথা বলেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। দেশ-বিদেশের হাসপাতালে মৃত্যুর সঙ্গে টানা সাতদিন লড়াইয়ের পর নিভে যায় তার প্রাণ। লাল-সবুজের কফিনে নিথর দেহে তিনি ফিরেছেন দেশের মাটিতে। হাদির কফিনটি দেখেই কান্নায় ভেঙে পড়েন মাহমুদুর রহমান, হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম, আখতার হোসেনরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিমানবন্দরে শহীদ হাদির লাশ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুকী, বশির আহমেদ ও ডা. সায়েদুর রহমান।

- Advertisement -

এছাড়াও উপস্থিত ছিলেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, মাহদী আমিন, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েস, ইনকিলাব মঞ্চের বুরহান উদ্দিন ও জাবের। একই সঙ্গে বোন-জামাই আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর থেকে হাদির লাশের সঙ্গে আসেন তার বড় ভাই আবু বকর।

এ সময় কান্নায় ভেঙে পড়েন সাদিক কায়েস ও হাসনাত আব্দুল্লাহ। তাদের চোখের পানি টপ টপ করে পড়ে হাদির কফিনে।

পরিবারের দাবির ভিত্তিতে শরিফ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles