কয়েকটি অভ্যাসে পিছিয়ে পড়ছেন আপনি, বদলে ফেলুন আজই

কয়েকটি অভ্যাসে পিছিয়ে পড়ছেন আপনি, বদলে ফেলুন আজই - the Bengali Times
সংগৃহীত ছবি

প্রবাদে আছে, মানুষ অভ্যাসের দাস। শুধু অভ্যাসের কারণেই প্রতিদিন কত কিছুই না করতে হয়। কিন্তু অভ্যাস যে ভালোই হবে, তা কিন্তু নয়। কু-অভ্যাসও থাকে অনেক। আবার অনেকে সব সময় এমন কিছু কাজ করেন, যা সে অর্থে হয়তো খারাপ নয়, তবে তা খুব একটা ভালোও নয়। বিশেষজ্ঞদের দাবি, মানুষের এমন কিছু অভ্যাস থাকে, যা নিজের জন্যই ক্ষতিকর। যেখানে দুনিয়ার সবাই এগিয়ে যেতে চায়, সেখানে এই স্বভাবগুলো উলটে পিছিয়ে দেয়। চলুন, তাহলে জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে—

১. অনেকেই আছেন কোনো কিছুতেই ‘না’ বলতে পারেন না। বন্ধুবান্ধব হোক, সহকর্মী বা আত্মীয়, কোনো বিষয়েই চাইলেও মুখের ওপর ‘না’ বলতে পারেন না। অনিচ্ছা সত্ত্বেও উলটো দিকের মানুষটার যে কোনো কথায় তারা ‘হ্যাঁ’ বলেন। এই অভ্যাস অত্যন্ত খারাপ। নিজের মনের বিরুদ্ধে গিয়ে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আদতে নিজেকে সবার কাছে ‘সস্তা’ করে ফেলেন। এই স্বভাব এখনই বদলান।

- Advertisement -

২. শুধু সমস্যা এড়িয়ে যেতে অনেকেই সবরকম পরিস্থিতিতে ক্ষমা চেয়ে নেন। ভুল করলে তা স্বীকার করে নেওয়া যেমন গুণ, তেমনই অন্যায় না করে তার দায় নিজের কাঁধে নেওয়া অন্যায়। ভুলেও একাজ করবেন না।

৩. সবার কাছে নিজের কাজের ব্যাখ্যা দেন? এখনই এই অভ্যাস বদলান। প্রত্যেকের কাছে আপনার কাজ, সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে আপনি বাধ্য নন।

৪. যারা আপনাকে চায় না, তাদের কাছে গুরুত্ব পাওয়ার চেষ্টা করবেন না। যারা আপনাকে বারবার বুঝিয়ে দেন আপনার গুরুত্ব নেই, প্রয়োজন নেই, তাদের থেকে নিজেকে সরিয়ে নিন। নিজেকে ভালোবাসুন।

৫. অন্যকে দেওয়া কথা রাখতে অনেক দূর যেতে পারেন, কিন্তু নিজেকে দেওয়া কথা রাখেন কি? নিজে নিজের আস্থা অর্জন করুন। নিজেকে দেওয়া কথা রাখুন, লক্ষ্যের দিকে এগিয়ে যান।

সূত্র : সংবাদ প্রতিদিন

- Advertisement -

Related Articles

Latest Articles