স্বামী ঘরে ঢুকে পড়তেই প্রেমিককে ধর্ষক বানালেন স্ত্রী! পরে দু’জনে মিলে খুন…

স্বামী ঘরে ঢুকে পড়তেই প্রেমিককে ধর্ষক বানালেন স্ত্রী! পরে দু’জনে মিলে খুন… - the Bengali Times
প্রতীকি ছবি

স্বামী বাইরে থাকার ‘সুযোগে’ প্রেমিকা আর্জিনার বাড়ি গিয়েছিলেন তাঁর ‘প্রেমিক’ আব্দুল হাসান। প্রেমিক-প্রেমিকা যখন ঘনিষ্ঠ অবস্থায়, ঠিক তখনই বাড়িতে ঢোকেন গৃহকর্তা জাকির হোসেন। আর্জিনা সঙ্গে সঙ্গে ‘প্রেমের কথা’ অস্বীকার করে ধর্ষণের অভিযোগ করেন স্বামীর কাছে। তিনি জানান, জাকিরের অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে তাঁকে যৌন হেনস্থা করছিলেন আব্দুল। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুলের গলা টিপে খুন করে ফেলেন জাকির। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের জন্য স্ত্রীকে নিয়ে আব্দুলের দেহাংশ কাটতে বসেন তিনি।

ধারালো অস্ত্র দিয়ে প্রথমে সদ্যমৃত যুবকের দু’টি পা কেটে ফেলা হয়। তার পর আলাদা করে দেওয়া হয় দেহ থেকে মাথা। দেহাংশ খণ্ড-বিখণ্ড করে ভাসিয়ে দেওয়া হয় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালে। আর কাটা মাথা জাকির লুকিয়ে রাখেন ‘গোপন আস্তানায়।’

- Advertisement -

অন্য দিকে, ওই দিন রাতেই আব্দুলের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় থানায়। তার ভিত্তিতে যুবকের খোঁজ শুরু করে পুলিশ। পরের দিন খালে মানুষের দেহাংশ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ঘটনাক্রমে আর্জিনা এবং জাকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এক সময়ে দম্পতি খুনের কথা স্বীকার করেন। পুলিশের কাছে আলাদা আলাদা ভাবে জানান, কী ঘটেছিল।

তার পর ৭ বছর মামলা চলেছে। মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য এবং বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার জাকির ও অর্জিনাকে দোষী সাব্যস্ত করে জেলা আদালত। শুক্রবার খুনের ঘটনায় দোষী জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে অতিরিক্ত ১ বছর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জাকিরের স্ত্রী আর্জিনাকে ৫ বছর কারাদণ্ড এবং ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১ মাসের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

২০১৮ সালের ৬ নভেম্বর নৃশংস এ খুনের ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনার রোহন্ডা-চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যোজরা গ্রামে। ৭ বছর পুরনো খুনের মামলায় শুক্রবার দম্পতির শাস্তি ঘোষণা হল বারাসত আদালতে।

- Advertisement -

Related Articles

Latest Articles