নোরা ফাতেহির মতো বানাতে স্ত্রীকে না খাইয়ে রাখতেন স্বামী

নোরা ফাতেহির মতো বানাতে স্ত্রীকে না খাইয়ে রাখতেন স্বামী - the Bengali Times

সংগৃহীত ছবি

রোগা ছিপছিপে চেহারা বানাতে নির্মম নির্যাতনের শিকার এক গৃহবধূ। তার অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করার জন্য বাধ্য করেন স্বামী। শরীরচর্চা না করলেও, খাবার খেতেও দিতেন না স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা।

গৃহবধূর অভিযোগ, তার স্বামীর ইচ্ছে বলিউড অভিনেত্রীদের মতোই স্ত্রীর ফিগার হবে।

- Advertisement -

বিশেষত অভিনেত্রী নোরা ফাতেহির ফিগার তার সবচেয়ে পছন্দ। নোরার মতো লাস্যময়ী শরীরের জন্যই স্ত্রীকে টানা কয়েক ঘণ্টা শরীরচর্চা করতে জোর করেন স্বামী।

এ ঘটনা ঘটেছে ভারতের গাজিয়াবাদের মুরাদনগরে। এ ঘটনার পর ওই ভুক্তভোগী নারী মামলা করেছেন। খবর নিউজ ১৮।

ভারতীয় গণমাধ্যম জানায়, অভিযোগকারী ওই নারীর বয়স ২৬ বছর। চলতি বছরের ৬ মার্চ তার বিয়ে হয় মীরাটের সরকারি স্কুলে কর্মরত ২৮ বছর বয়সী শরীরচর্চা শিক্ষক শিবম উজ্জ্বলের সঙ্গে। বিয়েতে কনের পরিবার প্রায় ৭৭ লাখ রুপি খরচ করে, যার মধ্যে ২৪ লাখ রুপির একটি মাহিন্দ্রা স্করপিও, ১৬ লাখ রুপির গয়না এবং ১০ লাখ রুপি নগদ প্রদান করা হয়।

তবু বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন নতুন করে আরো নগদ অর্থ, জমি ও দামি পোশাকের জন্য তাকে হয়রানি করতেন বলে জানান ওই নারী।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই শাশুড়ি তাকে গৃহস্থালির কাজে ব্যস্ত রাখতেন, স্বামীর সঙ্গে সময় কাটাতে দিতেন না এবং স্বামীকেও তার সঙ্গে বাইরে যেতে দিতেন না। একবার শুধু মশারি না টানায় স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে একা রেখে নিজের কক্ষে চলে যান। কোনো বিষয়ে আপত্তি জানালেই শ্বশুরবাড়ির লোকজন তাকে গালাগালা করতেন এবং স্বামী শারীরিকভাবে নির্যাতন করতেন।

শারীরিক নির্যাতনের পাশাপাশি তাকে নিয়মিতভাবে শরীর নিয়ে অপমান করা হতো।

 

- Advertisement -

Related Articles

Latest Articles