পাকিস্তানের রাজ্জাক, ভারতের কোহলির সঙ্গে কি সম্পর্ক তামান্নার?

পাকিস্তানের রাজ্জাক, ভারতের কোহলির সঙ্গে কি সম্পর্ক তামান্নার? - the Bengali Times
ভারতের ক্রিকেটার বিরাট কোহলি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাকের সঙ্গে বলিউড অভিনেত্রী তামান্না

দুই বছরের সম্পর্ক ভেঙে আলাদা হয়েছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। শোনা যায়, সম্পর্কটি ভাঙার মূল কারণ ছিল বিজয়ের সংসার শুরু করতে না চাওয়া, কিন্তু বিজয়ের অনাগ্রহ। তবে বিজয় ভার্মা ছাড়াও তামান্নার প্রেমজীবন নিয়ে আগে থেকেই আলোচনা কম হয়নি।

কখনও ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি, কখনও পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক—নানাভাবে জড়ানো হয়েছে তার নাম।

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুজবগুলো নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তামান্না। কোহলির সঙ্গে সম্পর্কের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘আমার খুব খারাপ লেগেছিল, কারণ ওর সঙ্গে জীবনে মাত্র একবার দেখা হয়েছিল।’

তামান্নার কথায়, ২০১০ সালে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে তারা একসঙ্গে কাজ করেছিলেন। সেখানকার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। তবে এরপর তাদের আর কখনও দেখা হয়নি বা কোনো কথাও হয়নি বলে জানান অভিনেত্রী।

অন্যদিকে, পাকিস্তানের ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়েও ছিল চাঞ্চল্য। কয়েক বছর আগে একটি গয়নার দোকানে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই ছবি ঘিরে জল্পনা ছড়ায়, তারা নাকি গোপনে বিয়ে করেছেন।

এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘নেট দুনিয়া সত্যিই অনেক মজার। কেউ একজন ছবি দেখে বলে দিল, আমি নাকি রাজ্জাককে বিয়ে করেছি!’

এসময় রাজ্জাকের প্রতি সহানুভূতি প্রকাশ করে তামান্না বলেন, ‘স্যার, আপনার পরিবারের কথা ভেবে সত্যিই দুঃখিত। আপনার সন্তান আছে, পরিবার আছে—এসব গুজব কতটা অস্বস্তিকর হতে পারে ভাবলেও কষ্ট হয়।’

সবশেষে এসব ভুয়া গুঞ্জন নিয়ে তামান্না বলেন, ‘মানুষ যা খুশি তাই ভাববে, কেউ এসব থামাতে পারবে না। একবার ছবি এলেই গল্প বানিয়ে ফেলে—যার সাথে বাস্তবতার কোনো মিলই নেই।’

- Advertisement -

Related Articles

Latest Articles