মাঝ আকাশে অন্তরঙ্গ বিরাট-জেনেলিয়া, কেঁপে উঠল বিমান

মাঝ আকাশে অন্তরঙ্গ বিরাট-জেনেলিয়া, কেঁপে উঠল বিমান - the Bengali Times

ছবি সংগৃহীত

মাঝ আকাশে বিমান চলছে, আর পাইলটের আসনে স্বয়ং বিরাট কোহলি! তার পাশে বিমানসেবিকা রূপে আবেদনময়ী জেনেলিয়া ডি’সুজা। জেনেলিয়ার ইশারায় সাড়া দিয়ে বিমান চালানোর ফাঁকে একে অপরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হচ্ছেন তারা। আর তাদের এমন কাণ্ডে কেঁপে উঠেছে গোটা বিমান! দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীদের চোখে-মুখে তখন চরম আতঙ্ক।

না, এটা কোনো সিনেমার চিত্রনাট্য নয়; বিখ্যাত এক ঘড়ি প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের দৃশ্য। আর এই বিজ্ঞাপনই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তীব্র বিতর্কের মুখে পড়ে শেষমেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিজ্ঞাপনটি।

- Advertisement -

জানা গেছে, এই বিজ্ঞাপনটি প্রায় ১২-১৩ বছর পুরোনো হলেও সম্প্রতি এটি নতুন করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এই বিজ্ঞাপনে বিরাট ও জেনেলিয়ার এমন দায়িত্বজ্ঞানহীন এবং যৌন উদ্দীপক দৃশ্যে অভিনয় দেখে নেটিজেনরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। প্রশ্ন উঠেছে, কীভাবে দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার এবং একজন অভিনেত্রী এমন কুরুচিকর বিজ্ঞাপনে অভিনয় করতে পারেন?

অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন, “পরিবারের কথা না ভেবে জেনেলিয়া কীভাবে এমন বিজ্ঞাপনে অংশ নিলেন?” কেউ কেউ আবার বিজ্ঞাপনের দৃশ্যকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিতর্কিত হিন্দি ছবি ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে তুলনা করে বলেছেন, “বিজ্ঞাপনটি আগে হয়েছে নাকি ‘অ্যানিম্যাল’ ছবি?”
এমিলিয়ানো মার্টিনেজের গন্তব্য কোথায়?

এই বিজ্ঞাপনকে বিমান চালক এবং বিমানসেবিকাদের জন্য অত্যন্ত লজ্জাজনক আখ্যা দিয়েছেন অনেকে। তাদের মতে, এটি যুবসমাজের কাছে ভুল বার্তা দেবে। তবে নেটিজেনদের একাংশ বিরাট ও জেনেলিয়ার পক্ষ নিয়ে যুক্তি দিয়েছেন যে, এটি নিছকই অভিনয় এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। তাই এই বিজ্ঞাপন নিয়ে এত আলোচনার কোনো মানে হয় না। তাদের দাবি, যেহেতু বিজ্ঞাপনটি বিতর্ক সৃষ্টি করছে, তাই এর সম্প্রচার বন্ধ করে দেওয়া উচিত। সিংহভাগ নেটিজেনের দাবির মুখে বিজ্ঞাপনটি নিষিদ্ধ ঘোষণা করা হলেও, ইউটিউবে এটি এখনও দেখা যাচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles