ক্যাচ গেল, আশা গেল, নীতাও গেলেন ‘মূর্ছায়’!

ক্যাচ গেল, আশা গেল, নীতাও গেলেন ‘মূর্ছায়’! - the Bengali Times
ছবি ভারতের ধনকুবের মুকেশ আম্বানির সহধর্মীনি নীতা আম্বানি

আইপিএল ২০২৫-এর হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হারের পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দলটির মালকিন নীতা আম্বানির এক প্রতিক্রিয়া। ক্যাচ মিসের মুহূর্তে তার মাথায় হাত দিয়ে বসে পড়ার ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, যেন “মূর্ছা” গেছেন তিনি!

রোববার (১ জুন) মুম্বইয়ের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। তার ঝড়ো ব্যাটিংয়ে ১১ বছর পর আইপিএল ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে কিউই তারকা ট্রেন্ট বোল্ট নেহাল বাধেরার সহজ ক্যাচ মিস করলে দর্শকসারিতে থাকা নীতা আম্বানির প্রতিক্রিয়া ধরা পড়ে ক্যামেরায়।

- Advertisement -

ভিডিওটিতে দেখা যায়, ক্যাচ মিসের পর নীতা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়েন এমনভাবে, যেন মুম্বই ইন্ডিয়ান্সের সব আশা শেষ হয়ে গেছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

নেটিজেনদের নানা রসিকতা ও মন্তব্যে ভরে ওঠে পোস্টের কমেন্ট সেকশন। কেউ লিখেছেন, “এত টাকা থেকেও চিন্তা যাচ্ছে না!” আর কেউ বলছেন, “ভুল জায়গায় ইনভেস্ট করেছেন ম্যাডাম!”

মজার ছলে এক ব্যবহারকারীর মন্তব্য, “পরের বছর আইয়ার মুম্বইয়ে যোগ দিলে হয়তো এমন দৃশ্য আর দেখতে হবে না!”

- Advertisement -

Related Articles

Latest Articles