মেট্রোতে দুই তরুণীর চুলোচুলি, ভিডিও ভাইরাল

মেট্রোতে দুই তরুণীর চুলোচুলি, ভিডিও ভাইরাল - the Bengali Times
ছবি সংগৃহীত

প্রায় প্রতি দিনই কোনো না কোনো ঘটনা ঘটছেই। দিল্লির মেট্রোরেলে বসার জায়গা নিয়ে মারামারি, কখনও ভিড়ের মধ্যে অকারণে তর্কবিতর্ক, কখনও শক্তি প্রদর্শন— প্রায় প্রতি দিনই এমন নানা ঘটনার সাক্ষী থাকে দিল্লি মেট্রো।

এ বার দুই নারী যাত্রীর মধ্যে প্রচণ্ড গোলযোগ দেখা গেলো। তার জেরে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি মেট্রো। ভিড়ে ঠাসা কামরায় দরজার সামনে দাঁড়িয়ে চুলোচুলি করতে দেখা গেল দুই নারী যাত্রীকে। একে অপরের চুল টেনে মারামারি। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

- Advertisement -

দিল্লি মেট্রোয় ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে, দুই তরুণীর মধ্যে প্রচণ্ড তর্কবিতর্ক বেধেছে। দু’জন নিজেদের মধ্যে হাতাহাতি, ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েছেন।

শুধু তাই-ই নয়, চুলোচুলিও হচ্ছিল। দুই পক্ষই ক্ষমতা দেখাতে থাকেন। দুই তরুণীকে আলাদা করতে কালঘাম ছুটে যায় সহযাত্রীদের। একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি করতে থাকেন তাঁরা। পাল্লা দিয়ে চিৎকারও করতে থাকেন। প্রবল চিৎকার-চেঁচামেচি চলতে থাকে কামরার অন্দরে। কী নিয়ে দুই তরুণীর মধ্যে গন্ডগোলের সূত্রপাত তা অবশ্য পরিষ্কার বোঝা যায়নি।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। সেই ভিডিও ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিওটি নিয়ে।

দিল্লি মেট্রোয় এমন অদ্ভুত লড়াই দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটিজেনরা। এক জন লিখেছেন ‘‘মেট্রো না নাট্যশালা।’’ আর এক জন লিখেছেন, ‘‘দু’জনকেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া উচিত ছিল।’’

 

- Advertisement -

Related Articles

Latest Articles